Header Ads

Header ADS

যশরাজ ফিল্মসের ‘ধুম ফোর’

 যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্রাঞ্চাইজি সব সময় দর্শককে বিনোদন দিয়ে আসছে। এই সুপারহিট ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিকুয়েলের জন্য সিনেমাপ্রেমীরা অপেক্ষায় আছেন। মনে হচ্ছে, এবার তাঁদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। শুধু তা–ই নয়, শোনা যাচ্ছে যে ‘ধুম ফোর’-এর মাধ্যমে একাধিক বড়সড় চমক দিতে চলেছেন নির্মাতারা। এ–ও শোনা যাচ্ছে, এই ছবিতে শাহরুখ খান আর অক্ষয় কুমার মুখোমুখি আসতে চলেছেন।


‘ধুম ফোর’ ছবিতে অনেক বদল আনতে চলেছেন নির্মাতারা। এর আগের সব সিকুয়েল পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিষেক বচ্চনকে দেখা গেছে। আর তাঁর শিষ্য আলীর চরিত্রে উদয় চোপড়া দর্শককে হাসিয়ে এসেছেন। ‘ধুম ফোর’-এ এবার নতুন জুটি আনতে চলেছে যশরাজ। শোনা যাচ্ছে, অভিষেকের বদলে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে দেখা যাবে। আর উদয়ের পরিবর্তে আসতে চলেছেন রাজকুমার রাও। এখানেই শেষ নয়।

আরও অনেক চমক আছে বলে শোনা যাচ্ছে। ‘ধুম ফোর’ ছবির তালিকায় চলচ্চিত্রজগতের দুই উজ্জ্বল মুখ ক্যাটরিনা কাইফ ও নয়নতারার নাম উঠে এসেছে। এই সিকুয়েল ছবিতে ক্যাটরিনা পুলিশের ভূমিকায় নাকি আসছেন। আর তাঁকে অক্ষয় কুমারের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। তবে ‘ধুম ফোর’-এ সবচেয়ে বড় চমক হতে চলেছে শাহরুখ খানের খল নায়কের ভূমিকায় আবির্ভাব।

সবকিছু ঠিকঠাক এগোলে বড় পর্দায় মিস্টার খিলাড়ি (অক্ষয় কুমার) ও কিং খানের মুখোমুখি সংঘাত দেখা যাবে। এর আগের সিকুয়েলগুলোয় ভিলেনের চরিত্রে জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খানের মতো তারকাদের দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে, ‘ধুম ফোর’-এর চিত্রনাট্য আদিত্য চোপড়া ও সিদ্ধার্থ আনন্দ যৌথভাবে লিখেছেন। আর এ ছবির পরিচালনার দায়িত্ব দেওয়া হবে সিদ্ধার্থ আনন্দের কাঁধে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.