জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে। আসছে ৫ আগস্ট এ ভর্তি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার পরিবর্তিত তারিখ জানা যায়নি।
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরে জানানো হবে।
No comments
ধন্যবাদ।