Header Ads

Header ADS

কীভাবে দক্ষ ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার হবেন

 একজন দক্ষ ওয়েব ডেভেলপার হয়ে উঠার জন্য আপনাকে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে :



প্রয়োজনীয় দক্ষতাগুলো শনাক্ত করুন

প্রথমেই আপনাকে শনাক্ত করতে হবে যে, আপনার কোন কোন দক্ষতাগুলো শেখা দরকার। একেকজনের জন্য বিষয়টি একেক রকম। অনেকেই আছে যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে বা সেগুলোর কয়েকটি নিয়ে নূন্যতম বা মোটামুটি ধারণা আছে৷ এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনার শেখার মাত্রা ও ধরণ ভিন্ন ভিন্ন হতে পারে।


তবে আপনি একজন শিক্ষানবিশ বা যাই হয়ে থাকুন না কেনো, একজন দক্ষ ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে উঠতে হলে আপনাকে অবশ্যই নিচের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে :


  • এইচটিএমএল(HTML)
  • জাভা(Java)
  • জাভাস্ক্রিপ্ট(Javascript)
  • সিএসএস(CSS)
  • ডোম ম্যানিপুলেশন(DOM Manipulation)
  • এসকিওএল/নোএসকিওএল(SQL/NoSQL)
  • অবজেক্ট-অরিয়েন্টেড প্রোগ্রামিং(Object-Oriented Programming) ইত্যাদি।


এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে ভালো মতো আয়ত্ত করে ফেলতে হবে। তবেই আপনি একজন দক্ষ ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারবেন।


  • একটা আদর্শ টাইমলাইন নির্ধারণ করুন

আপনার কী কী দক্ষতা শিখতে হবে তা শনাক্ত করার পর সেগুলো শিখার জন্য একটা পূর্ণাঙ্গ টাইমলাইন নির্ধারণ করুন। অর্থাৎ, কোনটি শিখার জন্য কতদিন সময় লাগতে পারে, কোনটিতে বেশি বা কম সময় লাগবে সবকিছুই সেখানে অন্তর্ভুক্ত করুন।


  • উপযুক্ত ফরম্যাট(Format) বা প্রক্রিয়া বেছে নিন

আপনি এই দক্ষতাগুলো বিভিন্নভাবেই শিখতে পারেন। সেটা হতে পারে অনলাইন বা অফলাইনে ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপিং কোর্স করে, বা ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে, বই পড়ে, কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি বা অভিজ্ঞ কারো দ্বারা ব্যক্তিগতভাবেও শিখতে পারেন। আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে সুবিধা সেভাবেই আপনি শিখা শুরু করুন।


পোর্টফলিও তৈরি করুন


আপনি যদি ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপিংয়ে ক্যারিয়ার গড়তে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি সুন্দর এবং সাজানো গোছানো পোর্টফলিও থাকা জরুরী৷ কারণ আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে, সবার আগে তারা আপনার পোর্টফলিও দেখতে চাইবে। আপনার পোর্টফলিও দেখেই তাদের আপনার প্রতি প্রাথমিক ধারণা বা মনোভাব জন্মাবে। পোর্টফলিও পছন্দ হলে তবেই আপনি পরের ধাপের জন্য উত্তীর্ণ হবেন, অন্যথায় হয়তো আপনাকে মনোনীত করা নাও হতে পারে।


তাই আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ভালো মতো শেখা হয়ে গেলে, আপনি ধীরে ধীরে নিজের পোর্টফলিও তৈরি করা শুরু করুন। আপনার যদি ইতিপূর্বে এই ব্যাপারে কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই পোর্টফলিওতে অন্তর্ভুক্ত করবেন। তাছাড়া কোন ল্যাঙ্গুয়েজগুলোতে আপনি বেশি দক্ষ, কোনটি আপনার বিশেষত্ব সবকিছুই সেখানে উল্লেখ করার চেষ্টা করবেন।


ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার ক্যারিয়ার?


একজন ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার মূলত দুই ভাবে ক্যারিয়ার গড়তে পারেন। একটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, আরেকটি হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে।


আসলে একজন ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার মাসে কত টাকা আয় করতে পারছেন তা নির্ভর করছে তিনি কোথায় কাজ করছেন, কতগুলো প্রজেক্ট সম্পন্ন করছেন এবং তার অভিজ্ঞতা ও দক্ষতার উপর। সাধারণত সদ্য নিয়োগপ্রাপ্ত কোনো ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার মাসে প্রায় ৩৫,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত আয় করে থাকেন। ধীরে ধীরে আপনি আপনার দক্ষতা দ্বারা প্রতিষ্ঠানকে সন্তুষ্ট করতে পারলে তারা আপনাকে পদোন্নতি দিবে এবং যার ফলে আপনার আয়ও বাড়বে। 


সচারাচর সকলেই জুনিয়র বা এসিস্ট্যান্ট ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়ে থাকেন। পরবর্তীতে নিজের দক্ষতা দেখিয়ে আপনি সিনিয়র ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে পদোন্নতি পেতে পারেন।


যদি আপনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারেন, তাহলে একটা সময় আপনি নিজের অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতার বলে ওয়েব ডেভেলপমেন্ট ম্যানেজার এবং হেড(Head) অফ ওয়েবসাইট ম্যানেজমেন্ট(Management) পদেও উত্তীর্ণ হতে পারেন।


আর আপনি যদি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে আপনার মাসিক আয় এবং ক্যারিয়ার কেমন হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আপনি কতগুলো ক্লায়েন্ট পাচ্ছেন, কতগুলো কাজ করতে পারছেন, আপনার অভিজ্ঞতা – এই বিষয়গুলোর আপনার আয় নির্ভর করছে। হতে পারে কোনো মাসে আপনার আয় হয়েছে ১৫০০০ টাকা। আবার দেখা যাবে আরেক মাসে সেটা ১,৫০,০০০ টাকাতে রূপান্তরিত হয়েছে। এটি আসলে একটি সর্বদা পরিবর্তনশীল চক্র।


বিশেষ করে শুরুর দিকে হয়তো আপনি খুব বেশি কাজ পাবেন না৷ এমনও হতে পারে মাসে কেবল এক-দুটি কাজ পেয়েছেন। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার হিসেবে সফল ক্যারিয়ার গড়তে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে আর সুযোগের অপেক্ষায় থাকতে হবে। যখনই সুযোগ পাবেন, তখনই নিজের দক্ষতা দেখিয়ে সেটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এভাবে আপনার একটি সফল ক্যারিয়ার গড়ে উঠবে।


ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কী ভাবে শিখবেন?


ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কী, ফুল-স্ট্যাক ডেভেলপারের কী কী কাজ করতে হয়, ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট ক্যারিয়ার কেমন হতে পারে এগুলো সম্পর্কে আমরা জেনেছি৷ এখন প্রশ্ন হচ্ছে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখবো কীভাবে?


নিম্নে ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট শেখার কয়েকটি সহজ এবং কার্যকরী উপায় নিয়ে আলোচনা করা হলো : 


ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করে

ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখার সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্স করা। সেটি আপনি অনলাইন বা অফলাইন যেখানেই ইচ্ছা করতে পারেন। এখানে পেইড এবং আনপেইড বা ফ্রি দুইরকম কোর্সই রয়েছে। পেইড কোর্সগুলো কিছুটা ব্যয়বহুল হলেও এখান থেকে আপনি বিষয়টি ভালো মতো আয়ত্ত করতে পারবেন৷ তাই আমাদের পরামর্শ থাকবে পেইড কোর্স করার। 


বিশ্বের বিভিন্ন ভাষাতেই কোর্সগুলো পাওয়া যায়। আপনি আপনার যে ভাষাতেই সুবিধা সে ভাষাতেই কোর্সগুলো করতে পারবেন।


ইউটিউবে টিউটোরিয়াল

সহজে ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখার আরেকটি কার্যকরী উপায় হলো ইউটিউবে টিউটোরিয়াল দেখা। ইউটিউব হলো এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি সকল প্রকার সমস্যা ও জিজ্ঞাসার সমাধান পাবেন। ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়েও ইউটিউবে বিভিন্ন ভাষায় অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আপনার যে টিউটোরিয়াল দেখে শিখার ইচ্ছা বা যে ভাষাতে আপনার সুবিধা, সেখান থেকেই আপনি শিখতে পারবেন।


ইউটিউবের আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনার কোনো বিভ্রান্তি থাকলে বা কিছু ভুলে গেলে সহজেই আপনি তা আবার দেখে নিতে পারেন। তাছাড়া কিছু বোধগম্য না হলে তা আপনি বারবার দেখে আয়ত্ত করে নিতে পারেন। এভাবে আপনি খুব সহজেই ইউটিউব থেকে ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপিং শিখতে পারবেন।


বই পড়ে

ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য বই রয়েছে, যেমন :


দ্যা ফুল-স্টেক ডেভেলপার(The Full-Stack Developer)। বইটির লেখক হচ্ছেন ক্রিস নর্থউড(Chris Northwood)

ফুল-স্ট্যাক রিয়েক্ট প্রজেক্টস(Full-Stack React Projects

আপনি এই বিশ্বখ্যাত বইগুলো পড়েও এখান থেকে ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.