Header Ads

Header ADS

জয়ের ৫ উইকেটে রোমাঞ্চকর জয়

 অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের দুরন্ত অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে ৫ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে বিসিবি এইচপি দল।


 ডারউইনে প্রথম ইনিংসে ২৫৮ রান করা বিসিবি এইচপি দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২১৬ রানে। প্রথম ইনিংসে পাকিস্তান শাহিনস করে ১৭৯ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯৬ রান তাড়ায় ২৯০ রানে গুটিয়ে যায় শাহিনস। জয়ের জন্য সোমবার শেষ দিন এইচপির প্রয়োজন ছিল ৬ উইকেট, শাহিনসের ১৬০ রান।

ব্যাটার জয় বল হাতে খেলার মোড় ঘুরিয়ে দেন। অফস্পিনে ১৩ ওভারে ২১ রানে নেন ৫ উইকেট। শাহজাদ ও আলির জুটিতে এক পর্যায়ে শাহিনসের রান ছিল ৭ উইকেটে ২৮৭। এরপর নিজের টানা দুই ওভারে এই দুজনকেই আউট করে দেন জয়। শেষ ব্যাটসম্যান কাশিফ আলিকে বোল্ড করে ম্যাচ শেষ করে দেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ৩ রানের মধ্যে মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় পাকিস্তান। প্রথম শ্রেণির ক্রিকেটে আগের ৩৩ ম্যাচে মাত্র ৩টি উইকেট ছিল জয়ের।


এই ইনিংসে তার প্রাপ্তি ৫ উইকেট! নিজের আসল কাজেও এই ম্যাচে সফল ছিলেন বিসিবি এইচপি অধিনায়ক। খেলেছেন ৬৯ ও ৬৫ রানের দায়িত্বশীল দুটি ইনিংস। দুই ম্যাচের সিরিজ শেষ হলো সমতায়। প্রথম ম্যাচে শাহিনস জিতেছিল ১৪৮ রানে। সফরে এরপর দুটি ওয়ানডে ও একটি টি২০ টুর্নামেন্ট খেলবে বিসিবি এইচপি।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.