Header Ads

Header ADS

জয় বাংলা ম্যারাথন

 বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে ঢাকার হাতিরঝিলে জয় বাংলা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হবে শুক্রবার (৭ জুন) 



বুধবার (৫ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে  সংবাদ সম্মেলনে জয় বাংলা ম্যারাথনের জার্সি ও কিট ডিস্ট্রিবিউশন উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।  


সংবাদ সম্মেলনে বলা হয়, হাফ ম্যারাথন প্রতিযোগিতায় চারটি কাটাগরিতে ৩ হাজার পাঁচশ প্রতিযোগী অংশগ্রহণ করবে। প্রতিযোগীদেরকে ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ২১ দশমিক ০৯৫ কিলোমিটির দৌড়াতে হবে। দৌড় শুরু হবে হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্টে এবং সমাপ্ত হবে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের সামনে। দৌড় শুরু হবে ভোর ৫ টায়।

প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদানসহ অংশগ্রহণকারীদের জন্য থাকবে গেঞ্জি, মেডেল ও সনদ। ১৬ বছর থেকে ৫০ বছর বিজয়ীদের জন্য  ১ম পুরস্কার হিসাবে এক লাখ টাকা, ২য় পুরস্কার ৭৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫০ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৪০ হাজার টাকা, ৫ম পুরস্কার ৩৫ হাজার টাকা, ৬ষ্ঠ পুরস্কার ৩০ হাজার টাকা, ৭ম পুরস্কার ২৫ হাজার টাকা, ৮ম পুরস্কার ২০ হাজার টাকা, ৯ম পুরস্কার ১৫ হাজার টাকা, ১০ম পুরস্কার ১০ হাজার টাকা পুরষ্কার থাকবে। ৫১ বছর থেকে তদুর্ধ্ব বিজয়ীদের পুরস্কার হিসেবে ১ম পুরস্কার এক লাখ টাকা, ২য় পুরস্কার ৭৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫০ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৪০ হাজার টাকা, ৫ম পুরস্কার ৩৫ হাজার টাকা পাবে।


জয় বাংলা ম্যারাথন-২০২৪ এর সভাপতি পুলিশ সুপার ইনামুল হক সাগর জানায়, ম্যারাথনের সময় পুরো ট্র্যাক জুড়ে দৌঁড়বিদদের নিরাপত্তা নিশ্চিতকল্পে একাধিক মেডিকেল টীম এবং হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগ কর্তৃক ম্যারাথন চলাকালীন সময়ে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.