Header Ads

Header ADS

এডোবি ইলাস্ট্রেটর

 এডোবি ইলাস্ট্রেটর হলো একটি ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন ও সম্পাদনকারী সফটওয়্যার। বেশিরভাগ মানুষের কাছে ইলাস্ট্রেটর নামে পরিচিত এ সফটওয়্যারটি তৈরি করেছে এডোবি সিস্টেমস। অ্যাডোবির জনপ্রিয় সফটওয়্যার গুলোর মধ্যে ইলাস্ট্রেটর অন্যতম। এ সফটওয়্যারটির মাধ্যমে আপনি প্রায় সব ধরনের ভেক্টর ইমেজ নিয়েই কাজ করতে পারবেন। এডোবি ইলাস্ট্রেটরের অসাধারণ পারফরম্যান্সের জন্য একে ২০১৮ সালের সেরা গ্রাফিক্স ডিজাইন সম্পাদনকারী সফটওয়্যার হিসেবে নির্বাচিত করেছে PC MAGAZINE


এডোবি ইলাস্ট্রেটর যেহেতু ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে তাই আপনার মনে ভেক্টর ইমেজ বা ছবি সম্পর্কে প্রশ্ন জাগা স্বাভাবিক। তবে আপনাদের কে জানিয়ে রাখি যে ইমেজ সাধারণত দুই ধরনের হতে পারে যথা-

 (১) রাস্টার 

 (২) ভেক্টর। 

এর মধ্যে ফটোশপ কাজ করে রাস্টার ইমেজ নিয়ে এবং ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর ইমেজ নিয়ে। রাস্টার ইমেজ নিয়ে কাজ করার সময় ছবিটাকে একটু বড় করতে চাইলেই তা ফেটে যায়। তাই ছবিটির সাইজ কি হবে তা পূর্বেই নির্ধারণ করে নিতে হয়। কিন্তু ভেক্টর ইমেজ এর ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা হয় না। ভেক্টর ইমেজ পিক্সেল একেক তৈরি না হওয়ার কারণে একে ইচ্ছেমতো বড় ছোট করা যায়। একই সাথে ছবির মানের উপর এর কোন প্রভাব পড়ে না। ফলে ভেক্টর ইমেজ তৈরি করার সময় এর সাইজ নিয়ে কোনো ধরনের চিন্তা-ভাবনা বা ভোগান্তি পোহাতে হয় না।


মজার ব্যাপার হলো টুলের ব্যবহারের দিক থেকে এডোবি ফটোশপ ও এডোবি ইলাস্ট্রেটর এর মধ্যে অনেক মিল রয়েছে। কিন্তু ফটোশপ রাস্টার গ্রাফিক্স এবং ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক্স সম্পাদন করতে পারার জন্য উভয়ই আলাদা আলাদা স্বকীয়তা অর্জন করেছে। 


এডোবি ইলাস্ট্রেটরের প্রধানতম বৈশিষ্ট্য হলো ভেক্টর বেসড ডিজাইন তৈরি করতে পারা। এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ও পোস্টার ডিজাইন এবং বই-পুস্তকের কভার ডিজাইন সহ আরও অনেক কিছু করা যায়। এটিকে যে কোন ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের কাজে যেমন- কার্টুন বা এনিমেশনের বিভিন্ন অবজেক্ট ও ক্যারেক্টর ডিজাইনের কাজে ব্যবহৃত করা যায়। আবার এর মাধ্যমে তৈরি করা যায় বিভিন্ন ধরনের আইকন। বিশ্বের অসাধারণ সব আইকনের অধিকাংশই কিন্তু এডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি।


বর্তমানে আমরা ম্যাক ও উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেমে ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারলেও প্রথমদিকে তা সম্ভব ছিল না। সর্বপ্রথম ১৯৮৭ সালে ইলাস্ট্রেটর তৈরি করা হয় মূলত ম্যাক অপারেটিং সিস্টেমে ব্যবহার করার উদ্দেশ্যে। এরপর ১৯৮৯ সালে একে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপযোগী করে তৈরি করা হয়। এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার এর সর্বশেষ সংস্করণ ইলাস্ট্রেটর ২০২০ যা ২০২০ সালের আগস্ট মাসে রিলিজ করা হয়েছে। সর্বাধুনিক সফটওয়্যার হিসেবে এটি ব্যবহারকারীদের অন্যরকম অভিজ্ঞতা দেবে বলে এডোবি সিস্টেমস আশাবাদী।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.