Header Ads

Header ADS

ওয়ালিদ জামানের কবিতা

 বিষাদের চিঠি



আপনি কিছু বলবেন বলে থেমে গেলেন

জানতে চাইলে কিছু না অজুহাত দিলেন

আমি কথা শোনার অপেক্ষায় রইলাম

গভীর দুঃখ ছোয়ার অনুভূতি পেলাম


আচ্ছা, কী বলবেন আপনি?

অপেক্ষা বিষাদের হলেও

এর মাঝে আনন্দ আছে

কিছু পাওয়ার আনন্দ!


সে জন্য আপনাকে লেখা বিষাদের চিঠি

কোনো কথার উত্তর না পেলে মন কাঁদে ঠিকই

আপনিও কি ঠিক এভাবেই ভাবেন

নাকি ভাবনার জগতে একাই ডোবেন?


আচ্ছা, আমার সাথে ডুববেন একদিন

খানিক দুঃখ না হয় আমিও নিলাম ঋণ

দুঃখ ধার নেওয়ার মাঝে আনন্দ আছে

নিজের দুঃখ ভোলার আনন্দ!

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.