Header Ads

Header ADS

বুক পকেট

বুক পকেট

তামান্না মহুয়া



আমি তোমার বুক পকেটে রাখা


ছবি আর চিঠির উত্তরাধিকার হতে চাই।


আমৃত্যুর জন্য হতে চাই


যতটা হলে আমাকে দিবানিশি দেখা


আর চিঠির অক্ষরগুলো ছুঁয়ে


আমাকে ছোঁয়ার তীব্রতা অনুভব করবে।


বার বার অস্থির হয়ে উঠবে


ছবি আর চিঠির নিরাপত্তায়;


অকারণে না হারিয়ে যায়।


দিন শেষে সবাই হারাতে চায়


না চাইলেও হারাতে হয়।


বাঁ পাশের বুক পকেটে


আজীবনের নিরাপত্তা বেষ্টনী দিয়ে দিও;


যেন হারাতে না হয়।


এক বা দুই দিন না


নয় ক্ষণ কালের;


হদৃয়ের ঠিক উপরে


বাঁ পাশে বুক পকেটটার


একচ্ছত্র মালিকানা চাই 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.