Header Ads

Header ADS

কালো মেয়ে

 সবাই সুন্দরী মেয়েদের উপর সবাই ক্রাশ খায় কিন্তু কালো মেয়ে দেখলে নাক ছিটকায় । এর কারণ কি ?

.


একটা কথা আছে আগে দর্শন ধারী পরে গুণ বিচারী । কিন্তু এটা তো হওয়া উচিত না । হওয়া উচিত আগে গুণ বিচারি পরে দর্শন ধারী কারণ রূপটা ক্ষণস্হায়ী গুণটা চিরস্থায়ী ।

.

কথাটা সত্যি যে সবাই সুন্দরের পূজারী । সুন্দর কেই সবাই ভালোবাসতে চায় । কালো কে সবাই এড়িয়ে চলে । কিন্তু সাদা চামড়ার ভিতরেই কি সমস্ত সৌন্দর্য লুকায়িত ??

সৌন্দর্যের ব্যাখ্যা আসলে কি ?

.

সাদা চামড়ার ভিতরে যদি সমস্ত সৌন্দর্য থাকে আমি তো বলবো সেটা ফেক ।

..

সাধারণত সুন্দরী মেয়েরা অহংকারী হয় তাদের আচরণ গুলো হয় প্রশ্নবিদ্ধ । বাজারের সুন্দর লাউটা যেমন সবাই চিমটি কেটে দেখে সুন্দরী মেয়েটাও প্রায় সেই রকম । তুলনা মূলক ভাবে কালো মেয়েরা হয় অহংকার মুক্ত তাদের চরিত্রটাও থাকে অনেকটা ফ্রেশ । কারণ তাদের প্রতি কুদৃষ্টি কখনো কারো পরে না ।

.

কালো মেয়েরা হয় সাংসারিক । বিধাতা তাদের গায়ের রংটা হয়তো কালো করে পাঠিয়েছেন কিন্তু অন্যান্য গুণাবলিতে তারা অনন্য । আজকালকার অধিকাংশ সুন্দরী মেয়েরা বাবা মা অথবা স্বামীর দুঃখ বুঝতে চায় না তাদের চাহিদা থাকে আকাশ চুম্বি । কিন্তু কালো মেয়েদের চাহিদা থাকে যত সামান্য । তারা সব সময় বাবা মার প্রিয় পাত্রী হয় । যদিও বাবা মার দুঃখ থাকে যে আমার মেয়েটা কালো ।

.

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সুন্দরী মেয়ে নিয়ে যতটা না সুখী হবেন কালো মেয়ে নিয়ে তার থেকে অনেক বেশি সুখী হবেন । এর কারণ হলো কালো মেয়েটা যানে তার শারীরিক সৌন্দর্য নেই তার আচার ব্যাপার আর ভালোবাসা দিয়ে তার স্বামীর মনটা জয় করতে হবে । তাই প্রতিটা কালো মেয়ে তার স্বামী এবং শ্বশুর বাড়ির প্রতিটা সদস্যের প্রতি পূর্ণ মনোযোগী হয় । আর সুন্দরী মেয়েরা বিয়ের রাতে চিন্তা করে কিভাবে স্বামী কে নিয়ে আলাদা সংসার করা যায় ।

.

সবচেয়ে যে দামী হীরাটা সেটা কালো । সবচেয়ে যে দামী ফুল সেটা কালো গোলাপ

চাঁদের কালো কলঙ্ক আছে বলেই চাঁদ এতো মূল্যবান । তাই আপনাদের বলি ফেক সৌন্দর্যের মরিচিকার পেছনে না গিয়ে আসল সৌন্দর্যের পেছনে ঘুরুন । সুন্দরী মেয়েদের নিয়ে হয়তো সংসার করতে পারবেন কিন্তু সুখী হতে পারবেন না । আপনাকে সুখী হতে হলে আসল সৌন্দর্য কে নিয়ে সংসার করতে হবে । যে সৌন্দর্য আপনার দুঃখ বুঝবে আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে ।

.

এখন ছেলেদের বিবেচ্য বিষয় আপনারা কাদের কে ভালোবাসবেন বা বিয়ে করবেন । তবে আমাদের দৃষ্টি ভঙ্গি পালটানো প্রয়োজন যদি সবাই সুন্দরী মেয়ে খুঁজি তবে কালো মেয়েদের বিয়ে করবে কে তারাও তো আল্লাহ সৃষ্টি মানুষ তাদেরও মন আছে ভালোবাসার ইচ্ছা আছে ।

.

বি: দ্র:- সব সুন্দরী মেয়েরা অহংকারী বা খারাপ না ব্যতিক্রম অনেক সুন্দরী মেয়ে আছে । যদি সব সুন্দরীরাই খারাপ হতো তবে দুনিয়া অচল হয়ে যেত । সুন্দরী আপারা মাইন্ড নিয়েন না এখানে শুধু খারাপদের কথা বলছি যারা ভালো তারা তো ভালোই ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.