Header Ads

Header ADS

ওয়েব ডিজাইনার হতে কী কী শিখতে হবে

 ওয়েব ডিজাইন কী, এর গুরুত্ব এসব সম্পর্কে আমরা জানলাম। এখন কথা হচ্ছে, আমি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চাই, সেক্ষেত্রে আমাকে কী কী শিখতে হবে?

নিম্নে এগুলো নিয়ে আলোচনা করা হলো :

গ্রাফিক ডিজাইন বেসিক্স(Basics)

যেহেতু ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইনেরই একটি অংশ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনের বেসিক বা মূল বিষয়গুলি জানতে হবে। গ্রাফিক্স ডিজাইনিংয়ের অনেকগুলো টুল রয়েছে। তন্মধ্যে অ্যাডোব ইলাস্ট্রেটর(Adobe Illustrator), ফটোশপ(Photoshop), ড্রীমউইভার(DreamWeaver), স্কেচবুক(Sketchbook) ইত্যাদি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে।


এর কারণ হলো, ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ডিজাইন করার আগে একটি রাফ ডিজাইন আমাদেরকে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো টুলগুলো দ্বারা বানিয়ে নিতে হবে। তাছাড়া, এই গ্রাফিক ডিজাইনিং টুলগুলো পরবর্তীতে ডিজাইনিংয়ের সময় আপনার অনেক কাজে আসবে। 


এইচটিএমএল(HTML)

এইচটিএমএলের(HTML) এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ(Hyper Text Markup Language)। এটি মূলত এক ধরণের কোডিং ল্যাঙ্গুয়েজ। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই ওয়েবসাইটগুলোকে একটি স্ট্রাকচার(Structure) বা গঠন দেওয়া হয়।


এইচটিএমএল(HTML) শেখা খুবই সহজ। আপনি অভিজ্ঞ কারো থেকে বা কোথাও থেকে কোর্স করে বা টিউটোরিয়াল দেখে এটি শিখে নিতে পারবেন। আর শেখার পর আপনিও খুব সহজেই ওয়েবসাইট বানাতে পারবেন।


সিএসএস(CSS)

সিএসএস(CSS) এক ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ যার পূর্ণরূপ হচ্ছে ক্যাসক্যাডিং স্টাইল শিট(Cascading Style Sheet)। এইচটিএমএল দ্বারা তৈরি ওয়েবপেজ বা ওয়েবসাইটগুলোর গঠনকে কোনো স্টাইল বা ডিজাইন দেওয়ার কাজটি করে থাকে সিএসএস। একটি ওয়েবসাইটকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে ডিজাইন করার জন্য সিএসএস ব্যবহার করা হয়।


জাভাস্ক্রিপ্ট(JavaScript)

জাভাস্ক্রিপ্ট হচ্ছে এক ধরণের ক্লায়েন্ট সাইড স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজ(Client Side Scripting Language)। এটি ওয়েবসাইটের বিভিন্ন রকম প্রক্রিয়া বা কৌশলগুলোকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয়। আপনি যদি একজন ভালো ওয়েব ডিজাইনার হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থাকা জরুরী৷ 


উপরের ধাপগুলো একে একে শেখা শুরু করুন আর বেশি বেশি চর্চা করুন। দেখবেন সহজেই আপনি বিষয়গুলি আয়ত্ত করতে পারছেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.