Header Ads

Header ADS

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা

 পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার ভজনপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী এবং একই উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় বিকেলে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়।


নিহতরা হলেন- সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ওরিফন বেগম (৬০) ও তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া সিফাত (৮)।


পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮টায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় পুরাতন সিনেমা হলের সামনে (লাভলি টকিজ) মহাসড়ক পার হওয়ার সময় ভজনপুর বাজারমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল বৃদ্ধা ওরিফন বেগমে ধাক্কা দেয়। স্থানীয়দের মাধ্যমে পুলিশ ওই বৃদ্ধাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অপরদিকে, বিকালে তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া (তেঁতুলিয়া ডিগ্রি কলেজ) এলাকার আঞ্চলিক সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু সিফাত। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বে থাকা চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন খান ও তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.