Header Ads

Header ADS

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৮ মে বুধবার অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ৯ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। 




এদিকে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ৮ মে ২০২৪ তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ১৪ মে তারিখ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.