টি-শার্ট ডিজাইন কীভাবে শিখবেন?
টি-শার্ট ডিজাইন কী, এর প্রয়োজনীয়তা, টি-শার্ট ডিজাইন করে কেমন আর কীভাবে উপার্জন করা যায় এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আপনি ভাবতেই পারেন আমি যে টি-শার্ট ডিজাইন করবো তা শিখবো কীভাবে?
টি-শার্ট ডিজাইনিং শেখার সহজ কিছু পদ্ধতি আছে। নিচে সেগুলো আলোচনা করা হলো :
টি-শার্ট ডিজাইন কোর্স করে
বর্তমানে টি-শার্ট ডিজাইন অনেক জনপ্রিয় বলে, অফলাইন, অনলাইন সবখানেই টি-শার্ট ডিজাইনের অসংখ্য কোর্স রয়েছে। আপনি খুব সহজেই সেখান থেকে কোর্সগুলো করতে পারেন। কোর্সগুলোর ভিতর কিছু আছে সম্পূর্ণ ফ্রি, আবার কিছু আছে পেইড কোর্স। তবে পেইড কোর্সগুলোতে সবকিছু বিস্তারিতভাবে শেখানো হয় বলে, বিষয়টা ভালো মতো আয়ত্ত করা যায়। তাই আমাদের পরামর্শ থাকবে পেইড কোর্স করার।
বাংলা, ইংরেজি সহ বিশ্বের অনেক ভাষাতেই এই কোর্সগুলো করা যায়। আপনি আপনার সুবিধা মতো যেকোনো কোর্সই বেছে নিতে পারেন। তবে আপনি যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে কোর্সেরা(ঈড়ঁৎংবৎধ), ইউডেমি(টফবসু) সহ বিশ্বের অনেক স্বনামধন্য ই-লার্নিং প্লাটফর্ম থেকে আপনি আন্তজার্তিক মানের টি-শার্ট ডিজাইনিং শিখতে পারবেন।
ইউটিউবে টি-শার্ট ডিজাইনিং টিউটোরিয়াল দেখে
ইউটিউবকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার। কারণ আমরা আমাদের যেকোনো সমস্যার সমাধানের জন্য সবার আগে ইউটিউবেরই সাহায্য নিয়ে থাকি। ইউটিউবে আমরা আমাদের সমস্যা লিখে সার্চ করি, আর ইউটিউব আমাদেরকে ভিডিও আকারে তার সমাধান দেখার সুযোগ করে দেয়। এই প্লাটফর্মের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এখানে আপনি কোনো কিছু স্বচক্ষে দেখে এবং বিস্তারিত শুনে তা শিখতে পারবেন।
টি-শার্ট ডিজাইন নিয়েও ইউটিউবে দেশী-বিদেশী অনেক ভাষায়ই অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে। আপনি সেগুলো যাচাই-বাছাই করে আপনার পছন্দমতো যেকোনোটা বেছে নিয়ে সেখান থেকে সহজেই টি-শার্ট ডিজাইনিং শিখতে পারবেন। এই ক্ষেত্রে আরেকটি বড় সুবিধা হচ্ছে, আপনার কোনোরকম বিভ্রান্তি থাকলে বা কিছু ভুলে গেলে, আপনি পুনরায় টিউটোরিয়াল দেখে তা নিশ্চিত হয়ে নিতে পারবেন। তাই টি-শার্ট ডিজাইনিং শেখার এটি একটি ভালো মাধ্যম।
এছাড়াও আপনি কোনো ট্রেনিং সেন্টার বা কারো দ্বারা ব্যক্তিগতভাবেও টি-শার্ট ডিজাইনিং শিখতে পারেন।
No comments
ধন্যবাদ।