Header Ads

Header ADS

নকল ওর স্যালাইন তৈরি করে বাজারে সরবরাহ

 তীব্র গরমে একশ্রেণীর অসাধুচক্র নকল ওর স্যালাইন এর কারখানার স্থাপন করে ওরস্যালাইন উৎপাদন করছিল। দেখে বোঝার উপায় নেই সেগুলো নকল স্যালাইন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের অভিযানে কারখানা সহ বিপুল পরিমাণ ওর স্যালাইনসহ তিনজন উৎপাদনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।



শনিবার (৪ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।


তিনি বলেন, দীর্ঘ ১২ বছর ধরে হুবহু এসএমসি স্যালাইনের মতো দেখতে নকল স্যালাইন তৈরি করে আসছে এই চক্রটি। এতদিন ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও সম্প্রতি এই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপরই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জা


ডিবি প্রধান বলেন, এসব স্যালাইন তৈরিতে ব্যবহার করা হতো চিনি ও লবণের মিশ্রণ। যা খেলে কিডনি ছাড়াও লিভারের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। চক্রটির ৩ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ২৮শ’ প্যাকেট নকল খাওয়ার স্যালাইন।

হারুন অর রশীদ বলেন, দীর্ঘ ১২ বছর ধরে চক্রটি নকল স্যালাইন তৈরি করে আসছিল। অতিরিক্ত তাপদাহের কারণে বাজারে স্যালাইনের চাহিদা বাড়ায় সুযোগটি কাজে লাগায় তারা। শুধুমাত্র চিনি ও লবণ দিয়ে এসব খাওয়ার স্যালাইন তৈরি করতো চক্রটি।

1 comment:

  1. আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন

    ReplyDelete

ধন্যবাদ।

Powered by Blogger.