ইমেইল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে প্রতিনিয়তই এর পরিধি বাড়ছে। আর সেই সাথে এর ক্ষেত্রগুলোও বাড়ছে। নিত্যই ডিজিটাল মার্কেটিংয়ের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার হচ্ছে। তেমনই একটি ক্ষেত্র হলো ইমেইল মার্কেটিং৷
“ইমেইল মার্কেটিং” বলতে আসলে কী বোঝায়? ইমেইল দিয়ে কীভাবে মার্কেটিং করা যায়? ইমেইল তো কেবল যোগাযোগের মাধ্যম! এই প্রশ্নগুলো হয়তো আমাদের অনেকের মনেই উঁকি দিচ্ছে। হ্যা, ইমেইল ব্যবহার করেও মার্কেটিং করা যায় এবং বর্তমানে এটি ডিজিটাল মার্কেটিংয়ের একটি শক্তিশালী অংশ। আজকে আমরা ইমেইল মার্কেটিং কী, কীভাবে ইমেইল মার্কেটিং করবেন, এবং এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে আলোচনা করবো।
ইমেইল মার্কেটিং কী?
আমরা জানি, কোনো পণ্য বা সেবা, অফার বা ব্যবসার প্রচার-প্রচারণা করাকে বলা হয় মার্কেটিং। আর যখন সেই পণ্য বা সেবা, অফার বা ব্যবসার প্রচার-প্রচারণা ইমেইলের মাধ্যমে চালিয়ে তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে তখন তাকে বলা হয় ইমেইল মার্কেটিং।
সচরাচর আমরা যেভাবে একজন আরেক জনকে ইমেইল পাঠিয়ে থাকি, ইমেইল মার্কেটিংও একই প্রক্রিয়াতেই করা হয়। তবে এই ক্ষেত্রে কেবলমাত্র একজনকে নয়, বরং একইসাথে অনেকগুলো মানুষের কাছে ইমেইল পাঠানো হয়৷ এতে করে মুহূর্তের মধ্যেই আপনার পণ্য বা সেবা সম্পর্কে বিজ্ঞাপন অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায়।
সাধারণত বিক্রি এবং লিড জেনারেট করার জন্য ইমেইল মার্কেটিং ব্যবহার করা হয়। আজকাল বিশ্বের অনেক নামকরা প্রতিষ্ঠান প্রায়শই ইমেইল মার্কেটিংয়ের আশ্রয় নিচ্ছে। এমনকি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানও আজ ইমেইল মার্কেটিংকে অনেক বেশি প্রাধান্য দেয়।
ইমেইল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়াগুলোর মধ্যে বর্তমানে ইমেইল মার্কেটিং বহুল জনপ্রিয়। আপনি ভাবতে পারেন যে কেন এটি এতোটা জনপ্রিয়তা লাভ করেছে, কেন এর গুরুত্ব এতোটা বেশি৷ আসলে ইমেইল মার্কেটিং এতো বেশি গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যেমন :
- এটি অনেক সহজ, সাধারণ এবং লাভজনক একটি মার্কেটিং কৌশল।
- বর্তমানে ইমেইল মার্কেটিংয়ের দ্বারা সবচেয়ে বেশি গ্রাহক পাওয়া যায়।
- ইমেইল মার্কেটিং করে ওয়েবসাইট, ব্লগ বা অন্য যেকোনো প্লাটফর্মে অনেকগুলো ভিজিটর বা গ্রাহক আনা যায়।
- কম সময়ে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়।
- কেবলমাত্র একটি ক্লিকে অসংখ্য মানুষের কাছে নিজের পণ্য বা সেবা, অফার, ব্লগ, ভিডিও কন্টেন্ট, বা ব্যবসা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা ইত্যাদি অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায়।
- অল্প সময়ে ব্যবসার প্রসার ঘটানো সম্ভব।
- অন্যান্য ডিজিটাল মার্কেটিং কৌশলগুলোর তুলনায় এটিতে অনেক কম খরচ হয়। তাছাড়া সম্পূর্ণ ফ্রি কিছু ইমেইল মার্কেটিং টুল রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি একদম বিনামূল্যেই ইমেইল মার্কেটিং করতে পারবেন।
- গ্রাহকের সাথে ভালো সম্পর্ক তৈরিতে ইমেইল মার্কেটিং অনেক বেশি কার্যকরী।
- গ্রাহককে সবকিছুর সার্বক্ষণিক আপডেট দিয়ে গ্রাহককে ধরে রাখতে সাহায্য করে।
এই সকল কারণে বর্তমানে মার্কেটিংয়ের ক্ষেত্রে ইমেইল মার্কেটিং অনেক বেশি গুরুত্ব অর্জন করেছে।
No comments
ধন্যবাদ।