মজার রান্না
আলু করলা দিয়ে জাটকা মাছের ঝোল
যা লাগবে : জাটকা ইলিশ ছয়টি, আলু চারটি, করলা চারটি, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ করে। ধনিয়াপাতা কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ছয়-সাতটি, সয়াবিন তেল চার টেবিল চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন : জাটকা ইলিশ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে অল্প পানি দিন। পরে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে আলু দিয়ে ঢাকনাসহ রান্না করুন ছয়-সাত মিনিট। পরে ঝোলের জন্য পানি দিন। ফুটে উঠলে করলা, কাঁচা মাছ, কাঁচামরিচ দিয়ে আরও সাত-আট মিনিট রান্না করুন। সবশেষে ধনিয়াপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। তৈর হয়ে গেল আলু করলা দিয়ে জাটকা মাছের ঝোল।
No comments
ধন্যবাদ।