Header Ads

Header ADS

তৃতীয় সিনেমায় বাঁধন

 দেশের পাশাপাশি এরইমধ্যে কলকাতার ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এমনকি গত বছরই নাম লিখিয়েছেন বলিউড সিনেমায়। ‘খুফিয়া’ শিরোনামের সেই সিনেমাটিতে বাঁধনের অভিনয় বেশ প্রশংসাও কুড়ায়। 



এবার এই অভিনেত্রীর ঝুলিতে জমা হচ্ছে ভারতের তৃতীয় সিনেমা। সবকিছু ঠিক থাকলে তাকে দেখা যাবে নতুন সিনেমায়। প্রসেনজিত্ বিশ্বাসের এন্থোলজি ফিল্ম ‘ফেয়ার এন্ড আগলি’র একটি গল্পে অভিনয় করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, এই সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি অভিনয় করবেন ‘ফারজি’, ‘ব্রহ্মাস্ত্র’-খ্যাত শাকিব আইয়ুব ও দেবপ্রসাদ হালদার। চলতি মাসের মাঝের দিক থেকেই শুরু হবে সিনেমাটির শুটিং। 

উল্লেখ্য, এন্থোলজিতে মোট ৫টি গল্প রয়েছে। বিভিন্ন গল্পে পার্নো মিত্র, সম্রাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, মুমতাজ, সায়ন মুন্সিরা শুটিং করেছেন। এরইমধ্যে কয়েকটির শুটিংও শেষ হয়েছে। অন্যদিকে দেশের একাধিক সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বাঁধন। গত মাসেই তিনি শেষ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ সিনেমার কাজ। এছাড়াও বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’ আসছে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.