Header Ads

Header ADS

অপরাধীকে হাতকড়া পরানোর ব্যাপারে নতুন নির্দেশনা,সৌদিতে

 সৌদি আরবে সন্দেহভাজন অপরাধীর গ্রেফতারের সময় হাতকড়া পরানোর ব্যাপারে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, কোনো সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতারের সময় ‘বিপজ্জনক’ না হলে হাতকড়া পরানো যাবে না।

সৌদি আরবের বিচার ব্যবস্থায় নতুন সংশোধনী আনা হয়েছে। ওই সংশোধনীতে হাতকড়া পরানোর ব্যাপারে কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে।



 

সৌদি সংবাদপত্র আল মদিনার প্রতিবেদনে বলা হয়েছে, পদ্ধতিগত আইনের নির্বাহী প্রবিধান সংশোধনের সর্বোচ্চ সংস্থাগুলোর মাধ্যমে অনুমোদন দেয়া হয়েছে যে, 

কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটকের সময় ওই ব্যক্তি যতক্ষণ না কারও জন্য বিপদ বা ঝুঁকি তৈরি করবে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, ততক্ষণ তাকে হাতকড়া পরানো যাবে না।


প্রতিবেদন মতে, সন্দেহভাজন ব্যক্তিদের হাতকড়া পরানোর ক্ষেত্রে বিচার মন্ত্রনালয় পুলিশের বিবেচনামূলক ক্ষমতা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ও নির্দিষ্ট ক্ষেত্রে এই ব্যবস্থা সীমিত করার পর সংশোধনীর বিষয়টি প্রকাশ করা হয়।

 

সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশে বিচার ব্যবস্থা সংস্কারের চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সবশেষ হাতকড়া পরানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হলো।

 

এর আগে ২০২০ সালের এপ্রিলে সৌদি মানবাধিকার কমিশন ঘোষণা করে, অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুদণ্ড বাতিল করে একটি রাজকীয় আদেশ জারি করা হয়েছে। 

 

এই আদেশটি সেসব অপরাধীদের জন্য প্রযোজ্য, অপরাধ করার সময় যাদের বয়স ১৮ বছরের কম থাকবে। মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিষয়টিকে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ হিসেবে দেখা হয়। 

 

 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.