Header Ads

Header ADS

মন ছুঁয়ে যাবে ‘লাপাতা লেডিস’

 ‘লাপাতা লেডিস’ প্রশংসিত হচ্ছে এর গল্প ও অভিনয়শিল্পীদের কারণে। সিনেমাটি একমাত্র বড় তারকা বলতে রবি কিষাণ। বাকী সবাই নতুন মুখ বলতে গেলে।




তারপরও নিজেদের অভিনয়শৈলী দিয়ে মন জয় করেছেন সবাই। তবে আলাদাভাবে নজর কেড়েছেন ফুল চরিত্রে অভিনয় করা নীতানশি গোয়েল। যার ‘লাপাতা’ অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু। সিনেমাতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র ১৮ বছর।


বাস্তবেও খুব একটা বড় নন তিনি। এখনো প্রাপ্তবয়স্কও হননি ফুল। নীতানশির জন্ম ২০০৭ সালে। তার বর্তমান বয়স ১৬ বছর।


মার্চ মাসের ১ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। আর ওটিটিতে এসেই অবাক করেছে। নেটফ্লিক্সে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের তালিকায় এক নম্বরে রয়েছে ভারতের ‘লাপাতা লেডিস।’


ট্রেনের মধ্যে দুই কনের আলাদা হয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই হারানো স্ত্রীর ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে। সিনেমাটি প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। মূল চরিত্রে অভিনয় করেছেন নীতানশি গোয়েল, প্রতিভা রতœা, স্পর্শ শ্রীবাস্তব ও রবি কিষাণ।


আলোচনায় আসা প্রধান চরিত্র নীতানশির অনুরাগী ১০.২ মিলিয়ন। তার জন্ম দিল্লির নয়ডায়। লকডাউনের সময় কনটেন্ট বানানো শুরু করেন তিনি। সেখান থেকেই মেলে জনপ্রিয়তা। তবে ‘লাপাতা লেডিস’-এ সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। রীতিমতো অডিশন দিতে হয় তাকে। অডিশনে এতটা ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান। সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তার ফুলকে।


এই ছবির পরতে পরতে লুকিয়ে আছে সামাজিক বার্তা, নারীশিক্ষা, পুরুষের একাধিপত্য, নারীর অসহায়ত্ব, যন্ত্রণা ও অসম্মানের কথা। তবে পরিচালক আড়ম্বরহীন, মোলায়েমভাবে ও হাস্যরসের ছোঁয়ায় সেসব কথা ছবিতে অত্যন্ত যতেœর সঙ্গে তুলে ধরেছেন। তাই এই ছবি কোথাও কাঁদাবে, কোথাও হাসাবে, আবার কোথাও ভাবাবে। আর মন ছুঁয়ে যাবে আনকোরা একঝাঁক তরুণ-তরুণীর সরল–সাদাসিধে অভিনয়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.