Header Ads

Header ADS

পছন্দের ফল দিয়ে তৈরি করুন ফ্রুট কাস্টার্ড

 ফ্রুট কাস্টার্ড স্বাস্থ্যের জন্য উপকারী। ঘরে থাকা পছন্দের কয়েকটি ফল দিয়েই তৈরি করতে পারবেন এই কাস্টার্ড। রইলো রেসিপি-




উপকরণ

১. ইভাপোরেটেড মিল্ক ১ ক্যান

২. হ্যাভি ক্রিম আধা কাপ

৩. চিনি স্বাদমতো

৪. কর্ণফ্লাওয়ার দেড় টেবিল চামচ

৫. ডিমের কুসুম ১টি

৬. ভ্যানিলা অ্যাসেন্স ১ চা চামচ

৭. ফল পছন্দচ্ছামতো ও

৮. জেলো আধা কাপ ২ ফ্লেভারের।


পদ্ধতি

প্রথমে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী জেলো তৈরি করে ফ্রিজে রেখে দিন সেট হবার জন্য। এরপর একটি পাত্রে ইভাপোরেটেড মিল্ক, হ্যাভি ক্রিম, চিনি, কর্ণফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স এবং ডিমের কুসুম নিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।


পাত্রটি চুলায় বসিয়ে দিয়ে মাঝারী আঁচে জ্বাল দিন। মিশ্রণটি ঘন ঘন নাড়ুন যাতে দুধ পাত্রের নিচে না লেগে যায়। জ্বাল দিতে দিতে দুধের মিশ্রণ ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে পাত্র চুলা থেকে নামিয়ে নিন।

এখন রুম টেম্পারেচারে দুধ ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা। এরপর পছন্দসই ফল ও জেলো কেটে কাস্টার্ডের সাথে মিশিয়ে পরিবেশন করুন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.