Header Ads

Header ADS

বিশ্বকাপের ফ্লাইট ধরতে সম্ভাব্য সবকিছুই করব: দীনেশ কার্তিক

 বারের আইপিএলে নতুন করে আলোচনায় এসেছেন দীনেশ কার্তিক। বিস্ফোরক ব্যাটিং করছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলে থাকার সম্ভাবনাও জোরালো করেছেন কার্তিক। বিশ্বকাপ দলে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।


 

চলমান আইপিএলে এখন অবধি ৭ ম্যাচে ৬ ইনিংসে ব্যাট করেছেন কার্তিক। ২০৫.৪৫ স্ট্রাইকরেটে ৭৫.৩৩ গড়ে করেছেন ২২৬ রান। নিজের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কার্তিক বলেন, 'জীবনের এই ধাপে এসে ভারতের প্রতিনিধিত্ব করা (বিশ্বকাপে) আমার কাছে অনেক বড় অনুভূতি হবে। আমি এটা (বাস্তবায়ন) করতে খুবই উদগ্রীব আছি। এরচেয়ে বড় কিছু জীবনে নেই।'

তিনি আরও বলেন, 'বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড কেমন হবে তা ঠিক করতে খুবই শক্ত ও সৎ তিনজন দায়িত্বে আছেন- রাহুল দ্রাবিড় (কোচ), রোহিত শর্মা (অধিনায়ক) ও অজিত আগারকার (প্রধান নির্বাচক)। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি, সমর্থন করি।  আমি বিশ্বকাপ খেলতে শতভাগ প্রস্তুত, বিশ্বকাপের ফ্লাইট ধরতে সম্ভাব্য সবকিছুই করব।'


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.