Header Ads

Header ADS

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

 ০১। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম – 

উত্তরঃ লাল রংয়ের বৃত্তের মাঝে হলুদ রংয়ের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের উপরের দিকে লেখা আছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নিচে লেখা ‘সরকার’ এবং বৃত্তের পাশে দুটি করে মোট চারটি তারকা।

০২। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার – 

উত্তরঃ এম এন সাহা।


০৩। বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, তার মাথায় পার্ট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা।


০৪। বাংলাদেশের জাতীয় প্রতীকের রুপকার – 

উত্তরঃ কামরুল হাসান।


০৫। বাংলাদেশের জাতীয় সংগীতের গীতিকার ও সুরকার – 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।


০৬। জাতীয় সংগীতটি রবীন্দ্রনাথ ঠাকুরের  স্বরবিতান কাব্য (গীতবিতান কাব্যগ্রন্থ) থেকে সংকলিত ।


০৭। জাতীয় সংগীত হিসেবে গ্রহন করা হয় – 

উত্তরঃ ২৫ চরণ বিশিষ্ট কবিতার প্রথম ১০ চরণ তবে যে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম চার চরণ বাজানো হয়।


০৮। বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা – 

উত্তরঃ কাজী নজরুল ইসলাম


০৯। বাংলাদেশের জাতীয় পতাকার রং – 

উত্তরঃ গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত


১০। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত – 

উত্তরঃ ১০ : ৬ বা ৫ : ৩। 


১১। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন – 

উত্তরঃ ২ মার্চ, ১৯৭১ (আ.স.ম. আব্দুর রব)।


১২। জাতীয় পতাকার ডিজাইনার –

 উত্তরঃ কামরুল হাসান।


১৩। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?

 উত্তরঃ শেখ মুজিব-ইন্দিরা গান্ধী।


১৪। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কি উল্লেখ ছিলঃ

উত্তরঃ বাংলাদেশ ভারতকে বেডুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর।


১৫। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?

উত্তরঃ ১৯৭৪ সালের তৃতীয় সংশোধনীর মাধ্যমে।


১৬। বাংলাদেশ জাতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি পাস হয় কবে?

 উত্তরঃ ২৩ নভেম্বর ১৯৭৪ সালে।


১৭। বাংলাদেশ ভারতের অনিমাংসিত এলাকা কোথায় অবস্থিত?

উত্তরঃ মুহুরীর চর ফেনী।


১৮। বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার?

 উত্তরঃ ২ কিলোমিটার


১৯। বাংলাদেশের মোট স্থল সীমা কত?

 উত্তরঃ ৪,৪২৭ কিলোমিটার।


২০।বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? 

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.