Header Ads

Header ADS

মা সম্পর্কে কিছু কথা

 নিঃস্বার্থ ভালোবাসা ও নিকটস্থ সম্পর্কের মধ্যেই যিনি অন্যের স্থান নিতে পারেন, তবে তার স্থান কেউ নিতে পারেনা।

মা শব্দটি মনে আসলেই, হৃদয়ের মাঝে অসম্ভব মায়া-মমতার ভার বৃদ্ধি পেয়ে যায়। যেটার ভার বইবার সামর্থ্য মনে হয় না কোন রক্তমাংসে গড়া মানুষকে দেওয়া হয়েছে। 



মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।  বাণীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 


আমাকে তোমরা একজন শিক্ষিত মা দাও,  বিনিময়ে আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।  নেপোলিয়ান। (মূলভাব:  আল্লামা শেখ সাদী,  বিখ্যাত ফরাসি কবি)।

মা সম্পর্কে কিছু কথা

ভালোবাসতে তো সবাই পারে, তবে মায়ের মত কেউ ভালবাসতে পারে না।


প্রিয় বন্ধু!; তোমাকেই বলছি। তুমি যাকে ভালোবাসো তাকে যদি না পাও, তাহলে কখনোই আত্মহত্যা করো না। কারণ সেই ছেলেটি বা মেয়েটি অন্য আরেকটি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খুঁজে পাবে ঠিকই। কিন্তু তুমি হারিয়ে গেলে তোমার মা তো একটি ছেলে বা মেয়েকে আর খুঁজে পাবে না।

ব্যক্তি স্বার্থ পরিপ্রেক্ষিতে, প্রতিটি মেয়ে হয়তো সেক্রিফাইজেট বা ত্যাগী হয় না। কিন্তু প্রতিটি ”মা”ই সবসময় ত্যাগী হয়: কখনো স্বামীর জন্য,  কখনো সন্তানের জন্য, তো কখনো সংসারের জন্য।

মাকে নিয়ে কষ্টের কিছু কথা

মায়ের মত এত আপন নয় রে,  এই দুনিয়ায় মায়ের মত এত আপন জন নাহি।


আম্মু তুমি কেমন আছো? হয়তো তুমি ওপারে গিয়ে আল্লাহর কাছে ভালই আছো,  কিন্তু তুমি ছাড়া এই দুনিয়ায় আমি বিন্দুমাত্র ভালো নেই। তোমার স্নেহ মায়া মমতা ও বকাঝকানি ছাড়া কিভাবে আমি ভালো থাকি বলতো মা! 


আম্মু জানো? এই নিয়ে দুই দিন হল কিছুই খাই নাই। শরীরে অনেক জ্বর, তোমার মত কেউ ডেকে বলেনা আয় বাবা দুমুঠো ভাত খেয়ে যা রে। কেউ আর তোমার মত করে ওষুধ খাওয়ার কথা মনে করায় না। আম্মু তুমি হিনা যে কতটা যন্ত্রনা, তা আজ অনুভব করছি। 


সত্যিই তো  যার মা নেই! পৃথিবীতে সে সত্যিই একা, তার যেন আর কেউ নেই। কি আম্মু তুমি আমার সাথে কথা বলবা না? ও আচ্ছা বুঝছি তুমি রাগ করেছো আবার?? প্লিজ আম্মু তুমি আমার প্রতি রাগ করো না! তাহলে তো আমি শান্তিতে বাঁচতে পারব না।


আচ্ছা আম্মু তোমাকে যে কথাটা কখনো বলতে গিয়েও বলা হয়নি। সাহস করে আজ বলেই ফেলি:  আম্মু তোমায় আমি সত্যিই অনেক ভালবাসি।

শেষ কথা!


যে কথাটি কখনো বলা হয়নি, মা সম্পর্কে কিছু কথা প্রসঙ্গ আসতেই সেটি বলতে চাই: মা সত্যি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ মা! রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.