Header Ads

Header ADS

টি-শার্ট ডিজাইন করে কি রকম উপার্জন সম্ভব?

 টি-শার্ট ডিজাইনিং নিয়ে এতো আলোচনার পর স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতেই পারে টি-শার্ট ডিজাইন করে আদতে কত টাকা উপার্জন করা সম্ভব? আসলে এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। শুধু এটুকুই বলা যায় যে, “সীমাহীন”। এই সীমাটা কারো কারো জন্য ১০-২০ হাজার টাকা হতে পারে আবার কারো জন্য ১.৫-২ লক্ষ টাকাও হতে পারে। স্থান, কাল, মানুষ, ডিজাইন, ডিজাইনারের দক্ষতা, কতগুলো কাজ আপনি পাচ্ছেন সবকিছুর উপরই আয় নির্ভর করে এবং সে অনুযায়ী আয় কম-বেশি হতে পারে।





ধরা যাক, আপনাকে এমন একটি প্রজেক্টে নিয়োগ দেওয়া হলো যেখানে আপনাকে বেশ জটিল এবং সৃজনশীল কিছু ডিজাইন করতে হবে। স্বাভাবিকভাবেই, এর জন্য আপনার মেধা, শ্রম, সময় সবকিছুই অনেক ব্যয় হবে। তাই এক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনি পারিশ্রমিকও বেশি আশা করবেন। যদি আপনি ভালো মতো ডিজাইনগুলো করে দিতে পারেন তাহলে আশা করা যায় আপনি আপনার আশানুরূপ পারিশ্রমিকই পাবেন।


অথবা আপনাকে খুব সহজ এবং সাধারণ কিছু ডিজাইন করতে দেওয়া হলো। সেক্ষেত্রে আপনার কষ্টও কম হবে, সময়ও কম লাগবে। তাই এক্ষেত্রে পারিশ্রমিকও কিছুটা কম হবে।


আপনি কতগুলো কাজ পাচ্ছেন, কেমন কাজ করতে পারছেন এগুলোর উপর আপনার আয় অনেকাংশে নির্ভর করছে৷ যেমন, আপনি ২০০ পিস টি-শার্ট ডিজাইনের অর্ডার পেয়েছেন। কিন্তু আপনি তাদের মন মতো ডিজাইন করতে পারেন নি। সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে পূর্ণ পারিশ্রমিক দিবেনা। যতটুকু আপনার প্রাপ্য ততটুকুই দিবে। কিন্তু যদি আপনি অর্ডারটা ঠিক সময় মতো তাদের কাছে পৌঁছে দিতে পারেন এবং আপনার ডিজাইন দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার প্রাপ্যের চেয়েও বেশি পেতে পারেন।


আপনি যখন কয়েকটি প্রজেক্ট সফলতার সাথে শেষ করবেন সুনাম ছড়িয়ে পরবে। তখন আপনি আরো অনেকের থেকেই কাজ পাওয়া শুরু করবেন। এভাবে আপনার আয়ও বাড়তে শুরু করবে।


এর বাইরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতেও আপনি চেষ্টা করে দেখতে পারেন। সেখানের অবস্থাও অনেকটা একই। আপনি কতগুলো ক্লায়েন্ট পাচ্ছেন, কতগুলো কাজ পাচ্ছেন, কেমন কাজ করতে পারছেন তার উপর নির্ভর করছে আপনি কত আয় করতে পারছেন।


তাছাড়া বেশ কিছু জনপ্রিয় টি-শার্ট ডিজাইন ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে আপনি ডিজাইন কিনতে এবং বিক্রি করতে পারছেন। সেখান থেকেও আপনি অর্থ উপার্জন করতে পারেন।


টি-শার্ট ডিজাইন করে কীভাবে অর্থ উপার্জন করা যায়

টি-শার্ট ডিজাইন করে মূলত দুইভাবে আয় করা যায়। একটি হলো অফলাইন মাধ্যমে আরেকটি হলো অনলাইন মাধ্যমে। নিম্নে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো :


  • অফলাইন মাধ্যমে

ডিজাইনেবল টি-শার্টের চাহিদা বর্তমানে এতো বেশি বেড়ে গেছে যে, প্রায়শই আমাদের আশেপাশের অনেক মানুষ বা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কাজে টি-শার্ট ডিজাইনার খুঁজে থাকে।


যেমন ধরুন, কোনো একটি বেসরকারি অফিসের পক্ষ থেকে বনভোজনের আয়োজন করা হলো যেখানে সকলে প্রতিষ্ঠানের লোগো সম্বলিত একই রকম ডিজাইন করা টি-শার্ট পরার পরিকল্পনা করা হলো৷ তার জন্য তাদের এখন টি-শার্ট ডিজাইনার প্রয়োজন হচ্ছে, কারণ এসব ছোট খাটো কাজের জন্য সচারাচর কোনো প্রতিষ্ঠানই আলাদা করে ডিজাইনার রাখেনা। আপনার যদি মনে হয় যে আপনি কাজটি করতে পারবেন সেক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করে সহজেই কাজটি করে ফেলতে পারেন। যদি আপনি আপনার করা ডিজাইন দিয়ে তাদের মন জয় কর‍তে পারেন, সেক্ষেত্রে তারা আপনাকে পর্যাপ্ত পারিশ্রমিক দিবে।


এরকম আরো শত শত কাজেই মানুষ প্রতিনিয়তই টি-শার্ট বানানোর পরিকল্পনা করে যার জন্য তাদের টি-শার্ট ডিজাইনারের প্রয়োজন হয়। হতে পারে কোনো অনুষ্ঠান বা ভলেন্টেয়ারি কাজ বা ব্যবসার প্রচার-প্রচারণা এরকম আরো অনেককিছুই। উদ্দেশ্য যাই হোক, আপনি যদি আপনার ডিজাইন দক্ষতা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন এবং তাদেরকে আপনার কাজ দ্বারা সন্তুষ্ট করতে পারেন, তাহলে তারা আপনাকে ভালো মানের সম্মানী দিবে।


এমনকি পরবর্তীতেও প্রয়োজন হলে তারা আপনাকে দিয়েই কাজ করিয়ে নিবে। এভাবে ক্লায়েন্টের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনার আয়ও বাড়বে।


অনলাইন মাধ্যমে

টি-শার্ট ডিজাইন করে আপনি অনলাইন থেকেও বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারেন। যেমন :


  • সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে

আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই টি-শার্ট ডিজাইনার খোঁজার বিজ্ঞপ্তি লক্ষ্য করা যায়। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কাজ বা প্রজেক্টের জন্য টি-শার্ট ডিজাইনার খুঁজে থাকেন। আর আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছুই সহজে প্রাপ্য বলে, টি-শার্ট ডিজাইনার খোঁজার কাজটিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেই করে ফেলেন।


আপনার যদি তাদের চাহিদা, পারিশ্রমিক সবকিছুই মন মতো হয় সেক্ষেত্রে আপনি তাদের কাজটি করে দিতে পারেন। বিনিময়ে সেখান থেকে আপনি ভালো একটি অর্থ পাবেন। সামাজিক যোগাযোগের মাধ্যমের আরেকটি বড় সুবিধা হচ্ছে, আপনি একবার সুনাম অর্জন করে ফেললে, পরবর্তীতে আপনি এখান থেকে আরো অনেক কাজ পাবেন। 

  • ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর মাধ্যমে

বর্তমানে বহুল জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে, যেমন :


  • ফাইভার(Fiverr)
  • আপওয়ার্ক(Upwork)
  • পিপলপারআওয়ার(PeoplePerHour)
  • ফ্রিল্যান্সার(Freelancer)
  • গুরু(Guru)ইত্যাদি

প্রথমেই আপনি এই ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলোতে একটি একাউন্ট খুলে ফেলুন। একাউন্ট খোলার পর দেখবেন এই ওয়েবসাইটগুলোতে দেশী-বিদেশি অনেক ক্লায়েন্টই প্রতিনিয়ত তাদের বিভিন্ন প্রজেক্টের জন্য টি-শার্ট ডিজাইনার খোঁজেন। তাদের চাওয়া-পাওয়া, শর্তাবলী যদি আপনার পছন্দসই হয় সেক্ষেত্রে আপনিও কাজটির জন্য আবেদন করতে পারেন। আপনার কাজ তাদের পছন্দ হলে তারা আপনাকে খুব ভালো মানের অর্থ দিবে। শুধু তাই নয়, পরবর্তীতে তাদের আবারো প্রয়োজন হলে তারা আপনাকে স্মরণ করবে।


তাছাড়া তাদের পজিটিভ রিভিউ দেখে অন্যান্য ক্লায়েন্টদেরও আপনার প্রতি ভরসা জন্মাবে। যদি আপনি আপনার কাজের মাধ্যমে তাদেরও সন্তুষ্ট করতে পারেন, তাহলে সেখান থেকেও আপনি আয় করতে পারবেন। এভাবে দিনে দিনে আপনার উপার্জন বাড়বে।


টি-শার্ট ডিজাইন ওয়েবসাইটগুলোর মাধ্যমে

বিশ্বব্যাপী জনপ্রিয় অনেকগুলো টি-শার্ট ডিজাইনিং ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি ডিজাইন কিনতে এবং বিক্রি করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো : 


  • টিস্প্রিং(Teespring)
  • ক্যাফেপ্রেস(CafePress)
  • য্যাযেল(Zazzle)
  • রেডবাবোল(Redbubble)
  • মার্চ বাই অ্যামাজন(Merch by Amazon)
  • স্যোসাইটিসিক্স(Society6)
  • থ্রেডলেস(Threadless)
  • স্প্রিডশার্ট(Spreadshirt) ইত্যাদি

এই ওয়েবসাইটগুলোতে একাউন্ট খোলার পর আপনি সহজেই এখানে আপনার ডিজাইন করা টি-শার্ট বিক্রি করে আয় করতে পারেন। আপনার ডিজাইন দেখে পছন্দ হলে দেশী-বিদেশী অনেক ক্লায়েন্টই আপনার ডিজাইনটি কিনতে উৎসাহিত হবে।


তবে এই প্লাটফর্মগুলোতে ডিজাইন বিক্রি হওয়ার পুরো টাকাটা আপনি পাবেন না। কিছু অংশ আপনার প্লাটফর্মগুলোকে কমিশন দিতে হবে। তাদের কমিশন কেটে রেখে বাকি অর্থটুকু তারা আপনার কাছে পৌঁছিয়ে দিবে।

এভাবেই টি-শার্ট ডিজাইন করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করা যায়।

2 comments:


  1. অনেক ধন্যবাদ এই তথ্যবহুল পরিবেশনা এর জন্য।

    ReplyDelete

ধন্যবাদ।

Powered by Blogger.