গভীর রাতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের সংশোধিত ফল প্রকাশ, উত্তীর্ণ দ্বিগুণ প্রার্থী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (৩টি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলা) লিখিত পরীক্ষার সংশোধিত ফল গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরের প্রকাশিত ফলাফলের চেয়ে সংশোধিত ফলাফলে প্রায় দ্বিগুণ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বেশি প্রার্থী উত্তীর্ণ হওয়ায় ভাইভা পাস করা নিয়ে শঙ্কায় আছেন প্রার্থীরা ।
গতকাল রোববার দুপুরে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৫৭ জন। গভীর রাতে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৬ হাজার ১৯৯ জনে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট -তে ফলাফল পাওয়া যাচ্ছে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মুঠোফোনেও মেসেজ পাঠানো হচ্ছে।
No comments
ধন্যবাদ।