Header Ads

Header ADS

ঢাকায় সুইডেন দূতাবাসে চাকরি,

 সুইডেন দূতাবাস ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই দূতাবাসে চিফ অ্যাকাউন্টস অফিসার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: চিফ অ্যাকাউন্টস অফিসার

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রফেশনাল কোর্স বা সার্টিফিকেট থাকতে হবে। কোনো দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাজেটিং ও ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসে দক্ষ হতে হবে। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমে অভিজ্ঞ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কর্মস্থল: সুইডেন দূতাবাস, ঢাকা

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। সপ্তাহে কাজ ৩৭.৫ ঘণ্টা। এ ছাড়া দূতাবাসের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার (সর্বোচ্চ ৪০০ শব্দ), তিনটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি eos@proedge-asso.com ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।


আবেদনের শেষ তারিখ: ৭ মে ২০২৪।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.