কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমেই দরকার সঠিক উপকরণ, অর্থাৎ কম্পিউটার। আপনি ভাবতে পারেন যে তাহলে কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না? হ্যা, যায়। কিন্তু সেক্ষেত্রে কাজের পরিমাণটা হয়ে যাবে খুবই সামান্য। কারণ ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে অনেক রকম সফটওয়্যার ব্যবহার করতে হয়, যেগুলো মোবাইলে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আপনাকে সেগুলো কম্পিউটারেই ব্যবহার করতে হবে। এরকম ফ্রিল্যান্সিংয়ের বেশিরভাগ কাজ করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটারের সহায়তা নিতে হবে।
এরপর আপনার প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগের। কারণ আপনি নিজের জন্য কাজ খোঁজা থেকে শুরু করে ক্লায়েন্টকে কাজ জমা দেওয়া এবং এর মধ্যবর্তী সবকিছুতেই আপনার ইন্টারনেট প্রয়োজন হবে।
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য আপনার নতুন নতুন প্রজেক্ট বা কাজের দরকার হবে। এখন ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার জন্য তো তার আপনার সম্পর্কে জানতে হবে, ভালো রিভিউ পেতে হবে। সেটা তিনি কোথা থেকে পাবেন? এর জন্য আপনার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া গ্রুপ, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইত্যাদি জায়গায় ইন্টারনেটের মাধ্যমে নিজের প্রচার-প্রচারণা বা সেল্ফ-ব্র্যান্ডিং করতে হবে।
আপনি কোন বিষয়ে দক্ষ, কোনটিতে আপনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এগুলো সেখানে উল্লেখ করে দিতে হবে। যাতে মানুষ সহজেই বুঝতে পারে কোনটিতে আপনার ভালো দক্ষতা রয়েছে, কোনটি আপনার বিশেষত্ব ইত্যাদি।
যেমন আপনি এসইও(ঝঊঙ) এক্সপার্ট এখন কোনো ক্লায়েন্টের তার ওয়েবসাইটের জন্য এসইও এক্সপার্ট দরকার হচ্ছে। এখন আপনার মার্কেটিং দেখে যদি তার পছন্দ হয়, সেক্ষেত্রে তিনি আপনাকে তার কাজ বা প্রজেক্টে নিয়োগ দিবেন। আর যদি আপনি আপনার কাজ দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে তার থেকে আপনি ভালো রিভিউ পাবেন এবং পরবর্তীতে তার দরকার হলে তিনি আবারো তার প্রজেক্টে আপনাকে কাজে লাগাবেন।
তাছাড়া তার রিভিউ দেখে সন্তুষ্ট হলে, অন্যান্য ক্লায়েন্টরাও তাদের কাজ বা প্রজেক্টে আপনাকে নিয়োগ করবেন। এভাবেই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এগিয়ে যাবে।
No comments
ধন্যবাদ।