Header Ads

Header ADS

লোগো ডিজাইন

লোগো বলতে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি কোন চিহ্ন বা প্রতীক কে বোঝানো হয়ে থাকে। যা কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচয় বহনের পাশাপাশি সেটিকে প্রোমোট করে। বর্তমানে প্রায় সব কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানই নিজেদের পরিচিতি ও স্বকীয়তা অর্জনের জন্য নিজস্ব লোগো ডিজাইন করে নিয়ে ব্যবহার করে থাকে। যার ফলে মানুষ সহজেই প্রতিষ্ঠানটিকে চিনে নিয়ে আলাদা করে নিতে পারে।



লোগো ডিজাইন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড গুলোর মধ্যে একটি। এখন ছোট থেকে বড় সব প্রতিষ্ঠানই নিজেদের জন্য লোগো ডিজাইন করে ব্যবহার করতে চায়। অবস্থা এমন হয়েছে যে, লোগো ডিজাইন একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। 


আসলে বর্তমানে লোগো আমাদেরকে ঘিরে রেখেছে।  আমি বাজি ধরে বলতে পারি, আপনার আশেপাশে একটু ভালোভাবে লক্ষ্য করলেই আপনি কোন না কোন লোগো অবশ্যই দেখতে পাবেন। কত-শত হরেক রকমের ডিজাইনের লোগোতে চারপাশ ভরে গেছে। তাইতো এখন টি-শার্ট, মগ, বই, ম্যাগাজিন, সফটওয়্যার, ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় পর্যন্ত সবকিছুতেই শোভা পাচ্ছে লোগো।


লোগো ডিজাইন কিভাবে শিখবো?

লোগো ডিজাইন মূলত গ্রাফিক্স ডিজাইনের একটি অবিচ্ছেদ্য অংশ। আসলে গ্রাফিক্স ডিজাইনের মত বিস্তৃত সেক্টরের শ’খানেক ক্যাটাগরির মধ্যে লোগো ডিজাইন একটি। তাই লোগো ডিজাইন শিখতে হলে পক্ষান্তরে আপনাকে যে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন।


প্রযুক্তির আধুনিকায়নের সাথে সাথে লোগো ডিজাইন বিষয়টি আরও মারাত্মক ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এর আরেকটি কারণ হলো কম্পিউটার ও সফটওয়্যার এর অসাধারণ উন্নতি সাধন। তাই লোগো ডিজাইন আগেকার মতো জটিল ও ব্যয় সাপেক্ষ না হওয়ায় প্রায় সব প্রতিষ্ঠানই নিজেদের ব্র্যান্ডিং সুবিধার জন্য লোগো ডিজাইন করিয়ে নেয়ার পথেই হাঁটছেন।


লোগো ডিজাইন যেহেতু গ্রাফিক্স ডিজাইনের একটি শাখা তাই লোগো ডিজাইন শেখার জন্য আপনাকে প্রথমেই গ্রাফিক্স ডিজাইন এর বেসিক জিনিস গুলো শিখে নিতে হবে। গ্রাফিক্স ডিজাইন এর বেসিক জিনিস গুলোর খুঁটিনাটি আয়ত্ত করে নিতে পারলে লোগো ডিজাইন শেখা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাই গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার ও টুলসগুলো সাথে ভালোভাবে পরিচিত হয়ে নিন, এরপর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে অগ্রসর হন। 


কিন্তু অবশ্যই মনে রাখবেন লোগো মূলত একটি ভেক্টর আর্ট। তাই লোগো ডিজাইন শেখার জন্য আপনাকে ভেক্টর নিয়ে কাজ করে এমন সফটওয়্যার গুলো নিয়ে কাজ করতে হবে। লোগো ডিজাইন করার জন্য ব্যবহৃত হয় এমন কয়েকটি বিশ্বখ্যাত সফটওয়্যার হলো: Adobe Illustrator, CoreIDRAW, Affinity Designer  ইত্যাদি। এ সফটওয়্যার গুলোর সবগুলোই ভেক্টর আর্ট বেসড সফটওয়্যার। একটি প্রতিষ্ঠানের লোগো তার সব পণ্য বা অন্য সব কিছুতেই ব্যবহার করা হয় বলে প্রয়োজন অনুসারে এর সাইজ ছোট-বড় করতে হয়। ভেক্টর ইমেজে গুণগত মান অক্ষুন্ন রেখে এ কাজটি করা যায় বলে লোগো ডিজাইনের প্রতিটা ক্ষেত্রেই ভেক্টর ইমেজ ব্যবহার করা হয়ে থাকে। 


একজন লোগো ডিজাইনার হিসেবে বেশ কয়েকটি বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। আপনাকে Typography, Logo Mark, Colour, Context  বিষয়গুলোর উপর ভালো দখল থাকতে হবে। আবার আপনারা শুধু লোগো তৈরি করলেই হবে না, এর সাথে লোগোতে ব্যবহৃত Shape, Element, Symbol এর সঠিক ব্যাখ্যা থাকতে হবে আপনার কাছে। তাই লোগো ডিজাইন যে পানির মতো কোনো সহজ বিষয় নয় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। 


তবে লোগো ডিজাইন সেক্টরে খুব দ্রুত সাফল্য অর্জনের জন্য আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষাও নিতে পারেন। সাধারণত গ্রাফিক্স ডিজাইন শেখায় এরকম প্রতিষ্ঠানগুলো লোগো ডিজাইনের উপরও প্রশিক্ষণ দিয়ে থাকে। তাই আপনার আশেপাশের এরকম স্বনামধন্য কোন প্রতিষ্ঠান খোঁজখবর নিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। এছাড়া আপনি চাইলে অনলাইনেও লোগো ডিজাইনের উপর কমপ্লিট একটি কোর্স করে নিতে পারেন। একটু খোঁজাখুঁজি করলেই অনলাইনে বিশ্বসেরা সব লোগো ডিজাইনারদের টিউটরিয়াল পেয়ে যাবেন। আপনার আশেপাশের যে কোন প্রতিষ্ঠানের চেয়ে এসব অনলাইন কোর্স এর মান শতগুণে ভালো হবে সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.