Header Ads

Header ADS

নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল ইজিবাইকচালকের মরদেহ

 ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে আঞ্জুরুল হক (৪০) নামে এক ইজিবাইক চালকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে মরদেহটি ‍উদ্ধারের পর মর্গে পাঠায় পুলিশ। 

ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ইজিবাইটি ছিনিয়ে নে দুর্বৃত্তরা। আঞ্জুরুল হক উপজেলারন মোয়াজ্জেমপুর ইউনিয়নের চান্দুরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।




 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে নিজের ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আঞ্জুরুল হক। তিনি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক ছাড়াও এ অঞ্চলের গ্রামীণ সড়কে ভাড়া অটোরিকশা চালান। শুক্রবার রাতে বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধ্যান না পেয়ে গতকাল শনিবার সকালে নান্দাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


পরে পুলিশ তার ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারেন তার মোবাইলটি উপজেলার মুশল্লী এলাকায় রয়েছে। 

সেই সূত্রে গত শনিবার রাতে ওই এলাকায় সন্ধান চালিয়েও কোনো হদিস পাওয়া যায়নি। পরে আজ রবিবার ভোরে খবর আসে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের মুশুলী এলাকার কাওয়ারগাতি ও জামতলা নামক স্থানের সড়কের পাশে একটি ডোবায় একজনের লাশ ভাসছে। সেখানে গিয়ে পুলিশ ফের নিখোঁজ হওয়া ব্যক্তির ব্যবহৃত মোবাইলে ফোন দিলে ঘটনাস্থল থেকে প্রায় ২০ গজ দূরে মোবাইলে রিং বেজে ওঠে।

পরে তার মরদেহটি উদ্ধার করে করা হয়। 

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন মোবাইল ফোনের সূত্র ছাড়াও সবকিছু তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করা হবে। ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা করা হবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.