Header Ads

Header ADS

জীবনের কিছু বাস্তব কথা

 জীবন একটি সুন্দর সাজানো ফুলের বাগিচার মত জীবনকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ। দুঃখকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাটার আঘাত। মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য রয়েছে ফুলের সৌন্দর্য। জীবনে চলার পথে অনেকেই আসবে কেউ ভালো উপদেশ দিবে আবার কেউ অসৎ পথে পরিচালিত করবেন।



যতদিন আপনার টাকা আছে ততদিন আপনার আত্মীয়র কোন কমতি থাকবে না। ওই যে বলে না! তেলো মাথাই সবাই তেল দেয়। অর্থাৎ যতদিন আপনার টাকা থাকবে ততদিন আপনার শুভাকাঙ্ক্ষী কোন অভাব থাকবে না। কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনার পাশে কেউ থাকবে না। এটাও একপ্রকার পরীক্ষা আপনি এই সময়টা দেখে নিতে পারেন কে আপনার সত্যিকারের বন্ধু।

যে আপনার খারাপ সময়ে পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু। তবে নির্মম সত্যি হলো, কেউ কারোর ভালো চায় না। আর যারা আপনার ভালো চাই তারা সব সময় আপনার পাশে থাকবে সেটা ভালো সময় হোক কিংবা খারাপ। সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করুন। 


সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক জেদি মানুষও একটা সময় স্যাক্রিফাইস করা শিখে যায়,,

অনেক রাগী মানুষও ঠান্ডা মেজাজের হয়ে যায়, শুধুমাত্র সম্পর্ক ভালো রাখার জন্য,,,

রাগ দিয়ে কিছু গড়া যায় না,,,বরং অতিরিক্ত রাগে ভাঙ্গন অনস্বীকার্য,,,

কারন রেগে গেলে কারো হিতাহিত জ্ঞান থাকেনা, সে তখন কি করছে না করছে,,,,

 কি বলছে না বলছে তা সে নিজেই জানেনা,,,

রাগ কমে গেলে হয়তো তখন আফসোস হবে যে কি থেকে কি হয়ে গেলো,,

এর জন্য মেজাজ হারানোর আগেই নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি। এতে নিজেরা যেমন  ভালো থাকা যাবে, সাথে নিজেদের সম্পর্কও ভালো থাকবে।




No comments

ধন্যবাদ।

Powered by Blogger.