Header Ads

Header ADS

প্রিয় বাবা

 সন্তানের জীবনে বাবা হল বট বৃক্ষের ছায়ার ন্যায়, যার ছায়ায় আমরা নিজেদেরকে বড় করে তুলতে পারি। সুতরাং বাবা নিয়ে কিছু কথা, স্মৃতিচারণ এবং প্রোফাইলে শেয়ার করার মতো বাবাকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস ও ক্যাপশন শেয়ার করব এই আর্টিকেল এর মাধ্যমে।



বাবা নিয়ে কিছু কথা

আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে বাবা হল অন্যতম।। বাবা আমাদের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, এবং সবচেয়ে বড় সমর্থক।

পৃথিবীর সকল বাবা তার সন্তানদেরকে ভালোবাসা, দয়া, এবং সাহস শেখায়। তারা আমাদেরকে জীবনের কঠিন সময়ে সাহায্য করে এবং আমাদেরকে সফল হতে উৎসাহিত করে।

বাবারা আমাদেরকে অনেক কিছু শেখায়। তারা আমাদেরকে হাঁটতে, কথা বলতে, এবং সাইকেল চালাতে শেখায়। তারা আমাদেরকে স্কুলে পড়াতে শেখায়, এবং তারা আমাদেরকে জীবনের কঠিন সময়ে সাহায্য করে।


পৃথিবীতে বাবা নামক মানুষটা প্রতিটি সন্তানের জন্যই এক অমূল্য সম্পদ। বাবা আমাদের সবচেয়ে বড় সমর্থক! তারা আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে সাহায্য করে। আমাদেরকে কখনোই হতাশ হতে দেয় না, এবং তারা আমাদেরকে সবসময় উৎসাহিত করে।


আমরা আমাদের বাবাদেরকে যতটা সম্ভব ভালোবাসি। আমরা তাদেরকে সবসময় আমাদের হৃদয়ে রাখব। আমরা তাদেরকে কখনোই ভুলব না।


আমার বাবা আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। ভালো হোক কিংবা মন্দ, যেকোনো পরিস্থিতিতেই বাবাকে আমি পাশে পাই। তিনি সর্বদা আমাকে সাহায্য করে, আমার ভালো কাজের উদ্যোগে উৎসাহ দেন এবং মন্দ কাজ থেকে কৌশল ভাবে বুঝিয়ে দেন। বাবাকে আমি সত্যিই অনেক ভালবাসি, কারন তিনি আমার সবচাইতে বিশ্বস্ত পথ প্রদর্শক। আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাবাকে সুখে রাখুক। আমিন।


বাবাকে নিয়ে কিছু কথা

আমরা যতই বড় হই না কেন, প্রতিটি বাবা-মায়ের কাছে সন্তান সবসময় ছোটই থাকে। অর্থাৎ তার প্রতি আদর, স্নেহ, ভালোবাসা ও মায়া মমতার কখনোই কোনো কমতি হয় না। বিশেষত বাবারা সন্তানকে কখনোই বিপদে পড়তে দেয় না।


“একজন পিতার হৃদয় প্রকৃতির মাস্টারপিস।” – অ্যান্টোইন ফ্রাঁসোয়া প্রেভোস্ট


“একজন বাবার ভালবাসা চিরকাল তার সন্তানের হৃদয়ে অঙ্কিত হয়।” – জেনিফার উইলিয়ামসন


বাবারা আমাদের জীবনে কখনো পালতোলা নৌকার নোঙ্গর নয়; বরং তারা আমাদের পথপ্রদর্শক। যার আলো আমাদেরকে ভালোবাসার পথ দেখায়।


“বাবারা হল সবচেয়ে সাধারণ পুরুষ যারা প্রেমের দ্বারা নায়ক, দুঃসাহসিক, গল্পকার এবং গানের গায়কে পরিণত হয়।” – পাম ব্রাউন


বাবার ভালোবাসা নিয়ে কিছু কথা

নিজে ঈদে নতুন জামা না কিনে, পরিবারের সকলের জন্য নতুন জামা কাপড় কেনার নামই বাবা।


 বাবারা সবসময় নিজে কম পেয়ে সন্তুষ্ট থাকে, কিন্তু সন্তানের বেলায় হৃদয় উজাড় করে সবকিছু করে বেড়ায়।


বাবার ভালোবাসা পাহাড়ের উচুর চেয়ে বেশি। অর্থাৎ পাহাড় যেমন শক্ত দেখায়, তেমনি তার উঁচু ঢিলায় সবুজের প্রকৃতি ঢাকা থাকে। ঠিক তেমনি ভাবে বাবার ভালোবাসা যখন গভীর ধ্যানে চিন্তা করবেন, তখন বুঝবেন সে তার নিজের জীবনের চাইতে বেশি সন্তানকেই ভালোবাসে।


বাবারা ছেঁড়া জুতা পরে মাসের পর মাস কাটাতে পারে, কিন্তু সন্তানের ছেঁড়া জুতা দেখা মাত্রই নতুন জুতা ক্রয় করতে আবেগাপ্লুত হয়ে ওঠে। 

পরিশেষে,

পৃথিবীর প্রত্যেকটি সন্তানের কাছে এই বাবা তার অমূল্য সম্পদ। আমাদের আজকের আয়োজন বাবা নিয়ে কিছু কথা এবং বাবাকে নিয়ে স্মৃতিচারণ মূলক বাণী ও উক্তিগুলো যদি আপনাদের একটি হলো উপকার করে থাকে, তাহলে আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ। ভাল থাকুন সকল বাবা! রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.