Header Ads

Header ADS

লীগ জয়ের আরও কাছে ইন্টার

 

সিরি আ'তে গতকাল উদিনেসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। শুরুতে পিছিয়ে পড়েও দলকে জয় এনে দিয়েছেন দাভিদে ফ্রাত্তেসিরা। আর মাত্র দুই ম্যাচ জিতলেই ২০তম লীগ শিরোপা জয়ের উল্লাসে মাতবে এই ইতালিয়া ক্লাবটি।

এদিন ম্যাচের ৪০তম মিনিটে পিছিয়ে পড়ে ইন্টার। ১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে পেনাল্টিতে গোল করে ইন্টারকে সমতায় ফেরান হাকান চালহানোলু। এরপর লম্বা সময় ধরে গোলের দেখা মিলছিল না। নির্ধারিত সময়েও ম্যাচ ছিল সমতায়।

এরপর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ইন্টারকে জয়সূচক গোল এনে দেন ইতালিয়ান মিডফিল্ডার ফ্রাত্তেসি।



এই জয়ে এসি মিলানের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে ইন্টার। ৩৮ ম্যাচের লিগে দুই দলেরই ম্যাচ বাকি সাতটি করে। আগামী ২৩শে এপ্রিল এসি মিলানকে হারাতে পারলেই লীগ জয়ের আনন্দে মাতবে ইন্টার। তবে এর আগে ক্যালিয়ারিকে হারিয়ে কাজ এগিয়ে রাখতে হবে ইন্টারকে।


তবে এখনই নিজেদের চ্যাম্পিয়ন ভাবছেন না বলে জানান এই ম্যাচের নায়ম ফ্রাত্তেসি।

তিনি বলেন, ‘আমরা একদমই ভাবছি না যে (লিগ) জিতে গেছি। আমাদের আরও ম্যাচ খেলতে হবে ও জিততে হবে। তবে আজকের জয়ে আমি খুবই খুশি। সব ম্যাচ তো আর আপনি ৪-০ গোলে জিততে পারবেন না। আপনাকে কঠিন ম্যাচও জিততে হবে।’

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.