Header Ads

Header ADS

আমরা বড়লোক, গরিব দেশে লিগ খেলতে যাই না

 একটি পডকাস্টে ভারতের ক্রিকেটাররা কেন অন্য দেশের লিগগুলোতে খেলতে যান না এনিয়ে শেবাগকে প্রশ্ন করেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষকের প্রশ্নটি ছিল এমন, আপনি কি ভারতীয় কোনো ক্রিকেটারকে বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে দেখেছেন?




জবাবে শেবাগ বলেন, ‘না। আমাদের প্রয়োজন নেই। আমরা ধনী মানুষ। অন্যান্য লিগ খেলতে আমাদের গরিব দেশে যাওয়ার দরকার নেই।’ শেবাগ কেন এমনটা বলেছেন আরেকটি প্রশ্নের জবাবে সেটির ব্যাখ্যাও দিয়েছেন।


শেবাগ বলেন, ‘আমার এখনও মনে আছে যখন ভারত দল থেকে বাদ পড়েছিলাম তখন আমি আইপিএলে খেলছিলাম। এরপর বিগ ব্যাশ থেকে আমি প্রস্তাব পেয়েছিলাম। মনে হয়েছিল আমার বিগ ব্যাশে খেলা উচিত। আমি বলেছিলাম ঠিক আছে কত টাকা দেবে? তারা বলেছিল ১ লাখ মার্কিন ডলার। উত্তরে তখন আমি তাদের বলেছিলাম আমার ছুটির দিনে আমি এই টাকা খরচ করি। এমনকি আমার গত রাতের বিলও ১ লাখ ডলারের চেয়ে বেশি ছিল।’


এমন প্রস্তাব শুনেই আমি তাদের বলে দিয়েছিলাম, আমাকে পাওয়ার আশা ছেড়ে দিন। কারণ আমার দাম আপনারা দিতে পারবেন না।


আইপিএলে চলে অর্থের ঝনঝনানি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ প্রতি বছরই বিপুল অর্থ উপার্জন করে আইপিএল আয়োজন করে। যা অন্য লিগগুলো দেয় না। তবুও কোহলিরা একদিন বিগ ব্যাশ, বিপিএল কিংবা সিপিএলের মতো টুর্নামেন্টে খেলবে এমনটা চান সমর্থকরা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.