কিওয়ার্ড রিসার্চ কি?
আজকের এই পর্বে আলোচনা করব কি-ওয়ার্ড রিসার্চ নিয়ে। যা এই এসইও এর অন্যতম গুরুত্বপূর্ন একটি বিষয় । তবে চলুন শুরু করি-
কিওয়ার্ড রিসার্চ কি?
কী-ওয়ার্ড রিসার্চ কি তা জানতে হলে আপনাকে আগে বুঝতে হবে, কী-ওয়ার্ড কি। সহজ কথায় কি-ওয়ার্ড হলো এমন কিছু বাক্য বা বাক্যাংশ যা আপনার ওয়েবপেজের বিষয়বস্তু বর্ননা করে। আরো ভালোভাবে বলতে গেলে বলতে মানুষ যা লিখে সার্চ করলে আপনার টারর্গেটেড কন্টেন্ট এ পৌছাতে পারবে তাই হলো আপনার কন্টেন্টের কি-ওয়ার্ড। এ থেকেই নিশ্চয় বুঝতে পারছেন কি-ওয়ার্ড আপনার কন্টেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ন। আর সঠিক কি-ওয়ার্ড বাছাই করার জন্যই কি-ওয়ার্ড রিসার্চ বিষয়টির আগমন।
কিওয়ার্ড রিসার্চ বলতে আসলে কী বোঝায়?
এটিকে আপনি একটি গবেষণা বলতে পারেন। যার মাধ্যমে আপনি জানতে পারবেন-
- গুগলে মানুষ প্রতিনিয়ত কি ধরনের কথা লিখে বেশি সার্চ করছে?
- কতজন মানুষ আপনার কন্টেন্টের মত বিষয়বস্তু সার্চ করছে?
- তারা আপনার কন্টেন্টকে কি ধরনের ফরমেটে দেখতে চাচ্ছে?
আপনি কি-ওয়ার্ড রিসার্চ করলে উপরের বিষয়বস্তু ছাড়াও আরো কিছু তথ্য এবং উপাত্ত পাবেন, যার মাধ্যমে সহজেই আপনি বুঝতে পারবেন, কী ধরণের কন্টেন্ট আপনার লেখা প্রয়োজন আর কোন কি-ওয়ার্ড ইউজ করলে মানুষ আপনার কন্টেন্টে তাড়াতাড়ি পৌছাতে পারবে। সহজ কথায়, গুগলে র্যাংক করানোর জন্য অর্থাৎ গুগলের প্রথমদিকে যেন আপনার কন্টেন্ট টি থাকে সেই লক্ষ্যে যে রিসার্চ করা হয় তাই হলো কি-ওয়ার্ড রিসার্চ।
কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ?
আর্টিকেলের এতদূর আপনি যেহেতু পড়ে ফেলেছেন, তাই আশা করি কি-ওয়ার্ড রিসার্চ কী তা আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। আর কি-ওয়ার্ড রিসার্চ কী তা বুঝলে হয়তো আপনার এতক্ষণে এটাও আন্দাজ হয়েছে যে, এটি কেন এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার ওয়েবপেজের জন্য।
সঠিক ভাবে আপনি যদি কি-ওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারেন। আর দেখুন কে না চায়, তার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাংক করাতে। এখন আপনি হয়ত ভাবছেন, গুগলের ফার্স্ট পেজে নিয়ে এসে আমার লাভ কী?
সত্যি কথা বলতে এতে আপনার যা লাভ হবে তা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার ওয়েবসাইটটি যদি গুগলের প্রথম পেইজে র্যাংকড হয়, তাহলে ভাবুন মানুষ কত সহজেই আপনার কাছে পৌছাতে পারবে। আর যত মানুষ আপনার কাছে পৌছাবে, ততই তো আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে।
আপনি কি এটা চান না? নিশ্চয়ই চান। কারণ এটাই তো ওয়েবসাইট এর মূল লক্ষ্য। তবে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার কথাটা মুখে বলা যতটা সহজ , করে দেখানো কিন্তু ততটাই কঠিন। এমনকি একজন এসইও এক্সপার্ট কেও এটি করতে একপ্রকার হিমশিম খেতে হয়। তাই বলে আপনি ভেবে বসবেন না যে আপনার ওয়েবসাইট টি গুগলের প্রথম দিকের পেজে র্যাংক করানো টা একেবারেই অসম্ভব। সঠিকভাবে কি-ওয়ার্ড রিসার্চ করলে আপনিও পারেন গুগলের প্রথম পেজে আপনার ওয়েবসাইটটিকে নিয়ে আসতে। আজকের এই আর্টিকেলে আমরা সেই বিষয়ের উপরই জোড় দিচ্ছি। শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি, আপনার লক্ষ্য পূরন হবে।
No comments
ধন্যবাদ।