সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু
বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ
সুনামগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুজন নিহত হন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। এ দুর্ঘটনায় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান নিহত হয়েছেন বলে জানা গেছে।
No comments
ধন্যবাদ।