Header Ads

Header ADS

এডোবি ফটোশপ কি?

 এডোবি ফটোশপ হচ্ছে মূলত একটি ফটো বা ছবির গ্রাফিক্স সম্পাদনকারী আধুনিক সফটওয়্যার। সাধারণভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়ে থাকে। সফটওয়্যারটি তৈরি করেছে এডোবি সিস্টেমস। অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে তার মধ্যে ফটোশপ সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে এ সফটওয়্যারটির ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা যাচ্ছে।



এডোবি ফটোশপ সফটওয়্যারটির মূল আবিষ্কারক হলেন থমাস নল ও জন নল নামের দুই ভাই। যা ১৯৮৭ সালে এডোবি সিস্টেমেস তাদের কাছ থেকে ক্রয় করে বাজারজাত করে। শুরুতে শুধুমাত্র ফটোশপ নামে পরিচিত হলেও পরবর্তীতে এর নাম কোম্পানির নামানুসারে এডোবি ফটোশপ রাখা হয়। 


ফটোশপ মূলত একটি রাস্টার ইমেজ সম্পাদনকারী সফটওয়্যার। ছবি বা ইমেজ সাধারনত দুই ধরনের হয়ে থাকে (১) রাস্টার  (২) ভেক্টর। যে সকল ছবি পিক্সেল এককে তৈরি করা হয় এদেরকে রাস্টায় ইমেজ বলা হয়। কোন একটি রাস্টার ইমেজে একটি নির্দিষ্ট সংখ্যক পিক্সেল থাকে যা কয়েক মিলিয়ন পর্যন্ত হতে পারে।


প্রথমদিকে এডোবি ফটোশপের সাহায্যে শুধুমাত্র ছাপার ছবি সম্পাদনার কাজ করা যায় এমন ফিচারগুলো যুক্ত ছিল। তবে ইন্টারনেটের বিস্তার লাভের সাথে সাথে বর্তমানে ফটোশপ ইন্টারনেটে ছবি সম্পাদন করার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।


এডোবি ফটোশপ শুধু শুধুই এডোবি সিস্টেমসের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেনি। তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ফটোশপের সাথে অন্যান্য এডোবি সফটওয়্যার গুলোর শক্তিশালী সম্পর্ক রয়েছে। এজন্যই ফটোশপে সাধারণ যে কোন ফরমেট কোন ধরনের অসুবিধা ছাড়াই এডোবির অন্যান্য সফটওয়্যার যেমন-  এডোবি ইলাস্ট্রেটর, এডোবি প্রিমিয়ার প্রো, এডোবি আফটার ইফেক্ট ইত্যাদিতে ব্যবহার করা যায়।


তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফটোশপকে যুক্ত করার জন্য বেশ কিছুটা পথ পাড়ি দিতে হয়েছে। ফটোশপ ২.৫ কে সর্বপ্রথম ১৯৯০ সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যুক্ত করার উপযোগী করে তৈরি করা হয়। এ পর্যন্ত ফটোশপের ২১ টি সংস্করণ বের হয়েছে, এর সর্বশেষ সংস্করণ টির নাম হলো ফটোশপ ২০২০। 


তবে বিশেষজ্ঞদের মতে মূলত আধুনিক ও পূর্ণাঙ্গ ফটোশপ এর যাত্রা শুরু হয় ২০১২ সালে রিলিজ হওয়া ফটোশপ সিএস ৬.০ এর মাধ্যমে। এ ভার্সনটি থেকেই সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ব্যবহার করা শুরু হয় যার মাধ্যমে খুব সহজেই ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো কালার এডজাস্ট করতে পারেন। এছাড়াও auto saving, patch tool, move tool, blur gallery, vector shape with dash and dottet stockফিচার গুলোকে নতুনভাবে সংযোজন করা হয়েছে। পাশাপাশি ভিডিও ও এনিমেশন তৈরি করার কাজ অনেক সহজ করে দিয়েছে আধুনিক ভার্সনগুলি। তবে জেনে রাখা ভালো যে ফটোশপ পরিবারের সাতটি আলাদা আলাদা সফটওয়্যার রয়েছে। এগুলো হলোঃ


ফটোশপ সিএস ৫

ফটোশপ সিএস ৫ এক্সটেন্ডেড

ফটোশপ এলিমেন্টস ৬.০ ম্যাকিনটোশের জন্য

ফটোশপ এলিমেন্টস ৬.০ উইনডোজের জন্য

ফটোশপ এলিমেন্টস ৬.০ এবং অ্যাডোবি প্রিমিয়ার এলিমেন্টস ৪.০

ফটোশপ এক্সপ্রেস বিটা

ফটোশপ লাইটরুম ২

ফটোশপ সিএস সিক্স

ফটোশপ সিসি বা ক্রিয়েটিভ ক্লাউড (এর বিভিন্ন ভার্সন রয়েছে)

এই সফটওয়্যার গুলো প্রতিটির মধ্যেই কোনো না কোনো বিশেষত্ব আছে। যার ফলে এগুলোকে বিশেষ কিছু কাজের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের প্রায় ১০ কোটির বেশি মানুষ ফটোশপ ব্যবহার করে থাকে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.