Header Ads

Header ADS

লোগো ডিজাইন কত প্রকার

 আকর্ষণীয় একটি লোগো ডিজাইন করার যে কোন ডিজাইনারদের পক্ষেই চ্যালেঞ্জের। তা উপর আপনার জন্য সঠিক ডিজাইন নির্বাচন করাও কঠিন একটি কাজ। তাই আপনার লোগোটি কেমন হবে, তার জন্য বিশেষজ্ঞরা লোগো ডিজাইন কে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে।



লোগো ডিজাইন কে প্রধান তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। এগুলো হলো-  Image, Words এবং Combination। তবে এ তিনটি প্রধান ক্যাটাগরির উপর ভিত্তি করে লোগো ডিজাইনকে আরও ৮ টি প্রকারভেদে ভাগ করা হয়েছে। এগুলো হলো-


Brand Mark:  আইকন ভিত্তিক লোগোকে সাধারণত ব্র্যান্ড বা সিম্বল লোগো বলা হয়ে থাকে। এ ধরনের লোগোতে আপনার কোম্পানীর জন্য সুনির্দিষ্ট আইকন নির্বাচন করা হয়। এজন্য মানুষ সহজেই আপনার কোম্পানিকে অন্যদের থেকে আলাদা করে চিহ্নিত করতে পারে। উদাহরণসরুপ- The Rolling Stones, Apple, Twitter এ ধরনের লোগো ব্যবহার করে থাকে। 

Abstract Logo Marks:  এ ধরনের লোগো গুলো সাধারণত ছবি বা শেপ ভিত্তিক হয়ে থাকে। টাইপ ব্র্যান্ড মার্ক লোকগুলোর সিম্পল এর চেয়ে এ ধরনের লোগো কিছুটা বড় হয়। কোম্পানির নির্দিষ্ট কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য বর্ণনার জন্য এ ধরনের লোগো ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ- Pepsi, Microsoft (Windows), Adidasএর লোগো।


Mascots: কার্টুন বা ব্যঙ্গচিত্র ও ব্যক্তির ছবির সংমিশ্রণে এ ধরনের লোগো তৈরি করা হয় বলে এদেরকে মাস্কটস বলে। যেমন- KFC, Pillsbury, Kellogg’s এর লোগো।


Wordmark Logos বা Logotypes:  টাইপোগ্রাফি ভিত্তিক লোগোকে ওয়াল্ডমার্ক লোগো বলা হয়। এ ধরনের লোগোতে টেক্সটের মাধ্যমে ব্রান্ড বা কোম্পানির নাম লেখা হয়ে থাকে। তবে এক্ষেত্রে টেক্সট এর স্টাইল, রং ইত্যাদি চোখে পড়ার মত হয়। যেমন- Subway, Uber, Camelback, Google ইত্যাদি কোম্পানির লোগো।


Lettermarks বা গড়হড়মৎধসং: এ ধরনের লোগোও ওয়ার্ল্ড মার্কের মত টাইপোগ্রাফি ভিত্তিক হয়ে থাকে। তবে ভিন্নতা হলো এ ধরনের লোগোতে শুধু মাত্র কোম্পানির নামের প্রথম অক্ষর বা সংক্ষিপ্তকরণ করে ব্যবহার করা হয়। তাই এ লোগোর আরেক নাম মনোগ্রাম লোগো। বিশ্বখ্যাত  CNN, FedEx, HBO এ ধরনের লোক ব্যবহার করে থাকে।


Letterforms: লেটারফ্রম হচ্ছে মনোগ্রামের চেয়ে ছোট এক ধরনের লোগো। এ ধরনের লোগো সাধারণত একটি মাত্র অক্ষর নিয়েই তৈরি করা হয়। যেমন- McDonald’s, WordPress, Yahoo এর লোগো।


Emblem: এ ধরনের লোগো টেক্সট, আইকন বা সিম্বল একসাথে যুক্ত করে তৈরি করা হয়। মূলত স্কুল-কলেজ সংগঠন কিংবা সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের লোগো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে Starbucks, Stella Artois, Superman এ ধরনের লোগো ব্যবহার করে থাকে। তবে আপনার আশেপাশেও এ রকম অনেক লোগোর অস্তিত্ব খুঁজে পাবেন।


Combination Marks: উপরে বর্ণিত প্রকারভেদ বা টাইপ গুলোর সংমিশ্রণ ঘটিয়ে যখন কোন নতুন লোগো তৈরি করা হয় তখন এ ধরনের লোগোকে কম্বিনেশন মার্ক লোগো বলে। যেমন- Taco Bell, CVS, Toblerone এর ব্যবহৃত লোগো।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.