“বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৪” উদযাপন
ইবনে সিনা মেডিকেল কলেজের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ৩০ এপ্রিল ২০২৪ইং মঙ্গলবার সকাল ৯টায় সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মহিবুল আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। অর্থোপেডিক ও স্পাইন সার্জন সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সেমিনার আরম্ভ হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু খলদুন আল-মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম মাজহারুল ইসলাম। সেমিনারে প্রধান আলোচক হিসাবে আলোচনা উপস্থাপন করেন কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ও কালচারাল কমিটির আহবায়ক অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া। সেমিনারে আরো বক্তব্য রাখেন শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. খয়বর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র এজিএম এন্ড এডমিন ইনচার্জ মোহাম্মদ নূরে আলম (সবুজ), কলেজের সেক্রেটারী ও এজিএম এন্ড এডমিন ইনচার্জ আমিনুর ইসলাম। উক্ত অনুষ্ঠান ইবনে মিডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, ইন্টার্ণ ডাক্তার, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগীতায় ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।
No comments
ধন্যবাদ।