ফেসবুক পেজ থেকে টাকা আয়
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে যেগুলো করতে হবে-
- একটি নিশ বা বিষয় সিলেক্ট করা।
- একটি ফেসবুক পেজ তৈরি করা।
- পেজে ভিজিটরস (Visitors) যুক্ত করা।
- পেজে লাইক(Like) বা ফলোয়ার্স (Followers) বাড়ানো।
- পেজ থেকে টাকা ইনকাম করা।
১. পেজের নিশ সিলেক্ট করা।
প্রথমে আপনার পেজের জন্য একটি Suitable নিশ সিলেক্ট করুন। অর্থাৎ এমন একটি বিষয়কে কেন্দ্র করে পেজটিকে ডেভেলপ করতে হবে যেটি আপনার জন্য সুইটেবল। হতে পারে আপনার কোনো ব্যক্তিগত বিজনেস অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা অন্য যে কোনো কোম্পানির প্রোডাক্ট রিভিউ বা প্রোডাক্ট প্রোমোট বা সেল।
এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোন কাজে দক্ষ বা কোন কাজ আপনি ভালো করতে পারবেন। তবে মনে রাখবেন, যেকোনো কাজে সফলতা অর্জনে অবশ্যই ধৈর্য্য রাখা জরুরি। লেগে থাকলে সফলতা আসবেই।
হতে পারে আপনি যে বিষয়ে পেজ খুলেছেন সেখান থেকে আপনি আশানুরূপ ইনকাম করতে পারছেন না। তাই বলে আপনি যদি এটি ছেড়ে দেন বা অন্য আরেকটি পেজ শুরু করে দেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না। কেননা একটি পেজ ডেভেলপ করতে যথেষ্ট পরিমাণ সময় , শ্রম এবং ধৈর্যের প্রয়োজন।
২. ফেসবুক পেজ ওপেন করা।
এই পর্যায়ে নিশে সিলেক্ট করা হলে একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলুন। তবে অবশ্যই আপনার পেজটি যেন আকর্ষণীয় হয়। যেটি সহজেই ফেসবুক ব্যবহারকারী বা ভিজিটরদের আকৃষ্ট করতে পারবে।
৩. পেজে ভিজিটরস যুক্ত করা।
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ। মনে রাখবেন পেজের ভিজিটররাই পেজের প্রাণ। পারতপক্ষে তারাই আপনার প্রকৃত ইনকাম সোর্স। তাই বেশি পরিমাণে পেজে ভিজিটরস যুক্ত করার চেষ্টা করুন।
৪. পেজে লাইক ও ফলোয়ার্স বাড়ানো।
ভিজিটরের পাশাপাশি পেজে লাইক ফলোয়ার্স বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর জন্য ফেসবুকে paid এবং non-paid দুই ধরণের পদ্ধতিই রয়েছে। তবে Paid Campaign অনেক বেশি কার্যকর। এক্ষেত্রে অনেক অল্প টাকা ব্যয় করে অনেক বেশি পরিমাণে লাভবান হওয়া যায়।
৫. পেজ থেকে টাকা ইনকাম করা।
উপরোক্ত ধাপগুলো যদি আপনার সম্পূর্ণ হয়ে থাকে তবে এবার আপনার কাজ হলো পেজ থেকে টাকা আয় করা। এই একটি পেজ থেকে আপনি বিভিন্ন উপায়ে টাকা আয় করতে পারেন। যেমন-
- Affiliate Marketing করে আয়।
- Business Promotion and Advertising করে টাকা ইনকাম।
- Product Review এবং Sell করে আয়।
- পেজ Sellকরে আয়।
- পেইড Ads থেকে ইনকাম।
- Facebook Instant Article থেকে আয়।
- Websites বা Blog Sites Promotion করে আয়।
ফেসবুক পেজ থেকে টাকা আয় করার জন্য এই প্রতিটি ধাপই বেশ কার্যকর। যেমন- বর্তমানে Affiliate Marketing এর বাজার বেশ রমরমা। তাছাড়া এক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্টেরও প্রয়োজন নেই। তাই ফেসবুক পেজের মাধ্যমে টাকা আয় করার জন্য Affiliate Marketing বেশ কার্যকর।
তাছাড়া আপনার যদি কোনো বিজনেস কিংবা কোম্পানি থেকে থাকে তবে ফেসবুক পেজ ব্যবহার করে আপনি আপনার বিজনেসের প্রোমোশন করতে পারেন। ফলে বিজনেসের পরিধি যেমন বৃদ্ধি পায় তেমনি অনলাইনে প্রোডাক্ট সেল হওয়ার ক্ষেত্র তৈরি হয়। পাশাপাশি ফেসবুক পেজ থেকে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগসাইটের প্রোমোশন ঘটিয়ে টাকা আয় করা যায়। এমনকি পেজে Instantআর্টিকেল পোস্ট করেও সহজে টাকা উপার্জন করা যায়।
এমনকি আপনার পেজেPaid Ads প্রচারের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। যদি আপনার পেজে এক লাখের বেশি ফলোয়ার্স থাকে তবে বিভিন্ন কোম্পানির সাথে কনটাক্ট করে আপনি টাকার বিনিময়ে তাদের প্রোডাক্ট প্রোমোট করতে পারেন। এক্ষেত্রে সামান্য একটি লিংক শেয়ার করেও টাকা আয় করা যায়।
No comments
ধন্যবাদ।