মনের গভীরের কিছু কথা
সম্পর্কটা না হলেই হয়তো ভালো ছিল! সম্পর্ক নাকি দুইটা মানুষকে এক করে দেয়; একটি হৃদয়ের গাথায় বন্ধনে আবদ্ধ করে। অথচ আমি দেখলাম সম্পর্ক দুইটা মানুষকে কখনো কখনো অনেক দূরে ঠেলে দেয়। হয়তোবা পরিস্থিতির কারণে, অথবা স্বার্থের টানে।
বছর দুয়েক আগে একটি বইয়ে পড়েছিলাম; ভাগ্যের পরিহাসে এমনও সময় আপনার দরজায় কড়া নাড়বে। যখন পুরো পৃথিবীটা আপনার কাছে অন্ধকার মনে হবে! কারণ সম্পর্ক যেমন দুটি হৃদয়কে একটি আত্মায় পরিণত করে; জীবনকে উপভোগ করার জন্য সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। তেমনি ভাবে কখনো কারো ভাগ্যে হয়তোবা বিপরীতটা ঘটে: অর্থাৎ সম্পর্ক বিশ্বাস কেড়ে নেয়, মাঝে মাঝে সম্পর্ক মানুষের মন ভেঙে দেয়!
বিশ্বাসের হাতটি ধরে কথার সূত্র টা যখন পরিচয় এই সীমাবদ্ধ থাকে; তখন একজনের প্রতি একজনের আকর্ষণ যেন দিব্যি বাড়তেই থাকে। পরিস্থিতি এমন রূপ নেয়, যেন দুইজনের দুই দিক থেকে সমানতালে কাছে আসার সমর্থন থাকে। সময়ের ব্যবধানে কিন্তু পরিচয়টা যখন সম্পর্কের রূপ নেয়, তখন না নিজের প্রথম অনুভূতির বিপরীত প্রতিচ্ছবি বাস্তবে প্রকাশ পায়। হায়রে জীবন!
কেন প্রিয়! আমি তো বলেছিলাম শুধুমাত্র আমাদের ভালোবাসাটুকুই থাকুক। ুক কিন্তু তুমি আমার সঙ্গে ছেলেমানুষি করা শুরু করলে যে সম্পর্কে জড়াতেই হবে, আমাদের ভাগ্যের কি পরিহাস নির্মম কি ইতিহাস! আজ এই সম্পর্কই আমাদের সাথে এত কাছ থেকেও কতটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে/ সত্যি কথা বলতে কি তুমি সেদিন আমাকে ভালোবেসে প্রপোজ করেছিলে ঠিকই; কিন্তু সেটা অনুভূতিতে ছিল না, ছিল শুধু তোমার মুখের বর্ণাক্ষরে।
যখন তুমি আমাকে জড়িয়ে ধরে বারবার বলেছ ভালবাসি তোমায়! পৃথিবীটা না অর্ধেকটাই যেন আমার হয়ে যেত তখন। কিন্তু যখন চলে যাওয়ার সময় হতো; ভুল করেও একবারও পিছনে আমার দিকে ফিরে তাকাওনি। তাকিয়ে দেখনি যে আমি এখনো তোমার অপেক্ষার দিকে তাকিয়ে আছি, নাকি মুখ-হোবড়ে বিপরীত দিকে চলে যাচ্ছি।
সত্যি নিজেকে এখন নাটকের রূপকথার সেই অভিনেতা মনে হয়, যে কিনা সারা পৃথিবীর বিশ্ব ও মহিমান্বিত সকল মানুষের হৃদয় থেকে ভালোবাসা পেয়েছিল! কিন্তু নিজের জীবনের জন্য নিজের ব্যক্তিত্বকে সারা জীবন একাকার করার জন্য ভালোবাসার মানুষ কাউকে পায়নি মূলত।
দিব্যি যখন আমাদের প্রেম ও সম্পর্কের পরিণতি আরো গভীরভাবে এগোচ্ছিল! সেই সময়গুলোতে মাঝে মাঝে আমি অভিযোগ করে বসতাম। আমাকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়েও বলছ অবিশ্বাস করো না আমায়; সত্যিই ”আমি তোমায় অনেক ভালোবাসি”। হাহাহাহা, কি ভাবছো হাসছি কেন?
ওই যে লোকে বলে সব জানা কখনো সত্যি হয় না, অথবা সব দেখা কখনো বাস্তব হয় না। আজ তোমায় একটা সত্যি কথা বলি! শুনবে তুমি? আচ্ছা ইচ্ছে না হলেও শুনো! আসলে আমি পাসওয়ার্ড পেলেও ইনবক্সে কোন মেসেজ পাইনি।
তোমাকেই আমি সম্পর্কের নাম করে আমার জীবনের প্রিয় মানুষ হিসেবে পেয়েছিলাম। মনে আছে তোমার! প্রায়ই তোমার বিরুদ্ধে অভিযোগ করতামঃ কারণ সম্পর্কের আগে তুমি অনেক বিশ্বাসী, সত্য কথা বলায় অপরিচিতা ছিলে তুমি। কিন্তু দেখো আমাদের যখন ভালোবাসা প্রপোজাল অন্যান্য সবকিছু হয়ে গেল, দিব্যি তুমি আমাকে অবলার মত মন থেকে অবহেলা করতে শুরু করলে। এখন আমাদের বিশ্বাসের মাঝে ফাটল ধরে গিয়েছে। তারপর,,,, সবই তো শেষ হয়ে গেল। সম্পর্কের পর তুমি ”অবিশ্বাসী, মিথ্যাবাদী প্রিয়” হয়ে গেলে।
No comments
ধন্যবাদ।