Header Ads

Header ADS

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু

 সিলেটের জকিগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী মারা গেছেন।

শনিবার রাত পৌনে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছেই ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন।




নিহতরা হলেন, বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার রাতে মোটরসাইকেলে সোনাসার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। পথে বারঠাকুরী গ্রামের কাছেই ইটভাটার সামনে থাকা ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।

“এ সময় স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নিয়ে যায়। সেখানে রেদোয়ান ও মঞ্জুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়েছে।

“আরেক আরেহী দেলোয়ার হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।"

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মামুন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.