Header Ads

Header ADS

আজ রাষ্ট্রীয় শোক ‘জুলাই শহীদ দিবস’

আজ রাষ্ট্রীয় শোক ‘জুলাই শহীদ দিবস’

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, যা এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কোটাবিরোধী আন্দোলনের সময় গত বছরের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তাঁর স্মরণেই সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহীদদের মাগফিরাত কামনায় দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁদের আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত বছর গণ–আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর পর দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করে সরকার। পাশাপাশি, আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.