১৬ জুলাইকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস, ‘জুলাই শহীদ দিবস’
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাইকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শোক দিবস পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ জুলাই দেশের সব মসজিদে তাদের মাগফিরাতের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

No comments
ধন্যবাদ।